May 6, 2026, 5:37 pm
শিরোনামঃ
পুশইন ঠেকাতে সীমান্তে বিজিবিকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী কোরবানির গরুর হাটে এবার চাঁদাবাজি চলবে না : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে ৭ জনের মৃত্যু কুমিল্লায় ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা মেহেরপুরে স্ত্রীর সামনেই স্বামীকে কুপিয়ে হত্যা কুড়িগ্রামে নিখোঁজের একদিন পর নারী মিললো তেঁতুল গাছের ডালে চীনে স্কুলের স্পোর্টস-ডে এর আয়োজনে নাচ ভুলে কুংফু শুরু করলো রোবট কলকাতায় বুলডোজার দিয়ে মাংসের দোকান ভাঙল বিজেপির কর্মীরা ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ অবৈধ : চীন প্রধানমন্ত্রীর কাছে সিএজির অডিট রিপোর্ট পেশ
এইমাত্রপাওয়াঃ

ফরিদপুরে ইয়াবাসহ জেলা ছাত্রলীগ নেতা আটক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় ইয়াবাসহ আশরাফুজ্জামান জোহা (২৮) নামে এক ছাত্রলীগ নেতাকে আটক করেছে পুলিশ। জোহা ফরিদপুর জেলা ছাত্রলীগের সহ-সম্পাদক। তিনি একজন চিহ্নিত মাদককারবারি বলে জানিয়েছে পুলিশ।

আটক ছাত্রলীগ নেতাকে রবিবার দুপুরে ফরিদপুরের আদালতে পাঠানো হয়েছে।

এর আগে শনিবার রাত ১১টার দিকে উপজেলার মহিশালা এলাকা থেকে ৩২টি ইয়াবাসহ তাকে আটক করে পুলিশ। তিনি ফরিদপুর সদর উপজেলার চাঁদপুর ইউনিয়নের ধুপাডাঙ্গা গ্রামের জাহাঙ্গীর হোসেন জাকিরের ছেলে।

থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে এসআই বাবুল এর নেতৃত্বে উপজেলার সাতৈর ইউনিয়নের মহিশালা ব্রিজ এলাকা থেকে মাদকদ্রব্য বহনকারী একটি মোটরসাইকেলসহ তাকে আটক করে বোয়ালমারী থানা পুলিশের একটি টিম। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তার সহযোগীরা পালিয়ে যায়।

বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুল ওহাব ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, সে একজন চিহ্নিত মাদককারবারি, ২০১৮ সালে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর তাকে মাদকসহ গ্রেপ্তার করে। তার এ ব্যবসার সঙ্গে জড়িতদের খুঁজে বের করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

আজকের বাংলা তারিখ

May ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১


Our Like Page