April 4, 2026, 10:21 pm
শিরোনামঃ
সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের জয়ে স্পিকারের অভিনন্দন জুলাই সনদ নিজেই স্বতন্ত্র ও স্বকীয় এবং কার্যকরী : আইনমন্ত্রী মুক্তিযুদ্ধের চেতনা হৃদয়ে ধারণ করে দেশকে নতুনভাবে গড়ে তুলতে হবে : স্থানীয় সরকার মন্ত্রী হাম টিকাদান কর্মসূচি সফল করার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য সচিব খুলনায় চোর সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত সুনামগঞ্জে ফেসবুকে কমেন্ট করার জেরে সংঘর্ষে ২০ জন আহত যুদ্ধবিমান ঠেকাতে নতুন অ্যাম্বুশ কৌশল ইরানের সৌদির মার্কিন দূতাবাসে হামলা চালিয়েছে ইসরায়েল : আইআরজিসি মধ্যপ্রাচ্যে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন পুতিন ও এরদোয়ান ১৪ এপ্রিল টাঙ্গাইল থেকে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

ফরিদপুরে গ্রামীণ ব্যাংকের শাখা অফিসে পেট্রল ঢেলে আগুন দেওয়ার চেষ্টা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  ফরিদপুরের মধুখালীতে গ্রামীণ ব্যাংকে পেট্রল ঢেলে আগুন দেওয়ার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় মধুখালী থানায় জিডি করা হয়েছে।

শুক্রবার (১৪ নভেম্বর) দিবাগত গভীর রাতে উপজেলার রায়পুর ইউনিয়নের মাঝকান্দিতে গ্রামীণ ব্যাংকের রায়পুর শাখায় এ ঘটনা ঘটে।

রায়পুর শাখার দ্বিতীয় শাখা ব্যবস্থাপক বাবুল হোসেন জাগো নিউজকে বলেন, দুর্বৃত্তরা ন্যাকড়ায় পেট্রল দিয়ে আগুন জ্বালিয়ে ব্যাংকের মূল দরজা দিয়ে ভেতরে দেওয়ার চেষ্টা করে। জানালা দিয়েও ভেতরে আগুন দেওয়ার চেষ্টা করে। কিন্তু ভেতরে আগুন দিতে না পারায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি। সকালে ঘটনাটি দেখার পর থানায় জিডি করেছি।

গ্রামীণ ব্যাংকের রায়পুর ব্র্যাঞ্চের ব্যবস্থাপক নবিনা নুরুল পিয়া জাগো নিউজকে বলেন, শুক্রবার দিবাগত রাত ৩টা থেকে সাড়ে ৩টার দিকে দুর্বৃত্তরা ব্যাংকের দরজার সামনে পেট্রল ঢেলে আগুন দেয়। তবে ভেতরে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। দরজার সামনে কালোধোয়া দেখা যায়। এ ঘটনায় স্থানীয় থানায় জিডি করা হয়েছে।

মধুখালীর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম নুরুজ্জামান জাগো নিউজকে বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কে বা কারা আগুন দেয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধিন।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page