July 12, 2026, 11:12 pm
শিরোনামঃ
ঝিনাইদহে বিশ্ব জনসংখ্যা দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত  মহেশপুর থানা পুলিশের কঠোর তৎপরতায় অপরাধীরা কোনঠাসা ; ওসি মেহেদী হাসানের অভিযানে আসামীসহ আটক হয়েছে কয়েক হাজার বোতল ফেন্সিডিল-ইয়াবা ও গাঁজা পরীক্ষার ফি দিতে দেরি করায় শিক্ষার্থীকে পরীক্ষার হল থেকে বের করে দিলেন প্রধান শিক্ষক  বাংলাদেশের কৃষিতে বীজের বড় জোগানদাতা মহেশপুরের দত্তনগর খামার মাগুরার শালিখা যুবদল নেতা নয়নের বহিষ্কার ও বিভিন্ন অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন  দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে মানুষের জীবন-সম্পদ রক্ষাই সর্বোচ্চ অগ্রাধিকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফিরে সরাসরি আত্মসমর্পণের কোনো সুযোগ নেই : চিফ প্রসিকিউটর বাংলাদেশ থেকে পাট কিনবে পাকিস্তান সিলেটে পাওনা টাকা চাওয়ায় ক্রেতার ঘুষিতে ব্যবসায়ী নিহত গাইবান্ধায় ভাতিজার বিরুদ্ধে চাচাকে জবাই করে হত্যার অভিযোগ
এইমাত্রপাওয়াঃ

ফরিদপুরে বাবাকে হত্যার দায়ে ছেলে গ্রেফতার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ফরিদপুরের ভাঙ্গায় বাবাকে হত্যার অভিযোগে ছেলে নাইম ফকিরকে (২০) গ্রেফতার করেছে র‌্যাব-৮।

মঙ্গলবার (১৩ ডিসেম্বর) সকালে ঢাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। র‌্যাব-৮ ফরিদপুরের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মো. শহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) মো. হেলাল উদ্দিন ভুঁইয়া বলেন, ১২ ডিসেম্বর নিহত কিবরিয়া ফকিরের ভাই মো. দেলোয়ার ফকির নাইম ফকিরকে একমাত্র আসামি করে ভাঙ্গা থানায় একটি হত্যা মামলা করেন। বাবাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করার পর নাইম ফকির পালিয়ে যায়। মঙ্গলবার সকালের দিকে তাকে ঢাকা থেকে গ্রেফতার করে র‌্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের একটি দল।

এর আগে শনিবার (১০ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে পারিবারিক কলহের জেরে মো. কিবরিয়া ফকিরকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে ছেলে নাঈম ফকির। এসময় গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন।

 

আজকের বাংলা তারিখ

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  


Our Like Page