October 7, 2026, 5:00 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে ঝড় ও শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি ঝিনাইদহের মহেশপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত যশোরে গরু চোর সন্দেহে গণপিটুনিতে প্রতিবন্ধী হত্যার দায়ে মামলা ; পুরুষ শূন্য গ্রাম দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে : মুক্তিযুদ্ধমন্ত্রী হামের টিকার আওতায় ২ কোটি শিশু ; এক মাসে দেওয়া হবে আরও ৩৫ লাখ : স্বাস্থ্য প্রতিমন্ত্রী অর্থপাচার করে বাংলাদেশে বিনিয়োগ ; সুইস নাগরিকের তথ্য চাইলো ইউএই শিগগিরই আসছে প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি নওগাঁয় বয়লার বিস্ফোরণে শ্রমিকের মৃত্যু ; আহত ৪ জন রাজশাহীতে পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় ২৩৪ জন আটক ইরান যুদ্ধে এখন পর্যন্ত ৮১ সামরিক বিমান হারিয়েছে যুক্তরাষ্ট্র
এইমাত্রপাওয়াঃ

ফিলিপাইনে বন্যায় ২ জনের প্রাণহানি ; নিখোঁজ ৯ ; বাড়িঘর ছেড়েছে হাজারো লোক 

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ফিলিপাইনে বড়দিনের উৎসবের মধ্যেই বন্যার কারণে প্রায় ৪৬ হাজার লোককে তাদের বাড়িঘর থেকে অন্যত্র সরিয়ে নিতে হয়েছে।
বেসামরিক প্রতিরক্ষা কর্মকর্তারা সোমবার এ কথা জানান।
তারা আরো বলেন, মিন্দানাও এলাকার দক্ষিণাঞ্চলে প্রবল মৌসুমি বৃষ্টিতে দুজনের প্রাণহানি এবং আরো নয়জন নিখোঁজ রয়েছে। যে দুজন মারা গেছে তারা জিমেনেজ শহরের।
এদিকে এ দুর্যোগ মূলত ক্যাথলিক জাতি অধ্যুষিত দেশটির গুরুত্বপূর্ণ বড়দিনের উৎসব উদযাপনকে ম্লান করে দিয়েছে।
বেসামিরক প্রতিরক্ষা কর্মী রবিনসন লাকরি বলেছেন, পানি কোন কোন জায়গায় বুকের ওপর উঠে গেছে। তবে আজ বৃষ্টি থেমেছে।
ক্রিসমাসের দীর্ঘ ছুটি শুরুর পর লোকজন সাধারণত নিজ শহরে ফিরে যায় এবং পরিবারের সাথে মিলিত হয়। এবারে এ সময়েই ফিলিপাইনের কেন্দ্রীয় ও দক্ষিণাঞ্চলে বাজে আবহাওয়া চলছে।
উল্লেখ্য, বিশে^ যে কটি দেশ জলবায়ু পরিবর্তনের তীব্র ঝুঁকিতে রয়েছে ফিলিপাইন তার একটি।

 



Our Like Page