September 7, 2026, 11:50 pm
শিরোনামঃ
মাগুরায় বিদ্যালয়ের নৈশপ্রহরীর বিরুদ্ধে মাদক ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ সংঘাত ও প্রতিশোধ নয় বরং সহনশীল রাজনীতির দিকে দেশকে নিয়ে যেতে হবে : রাষ্ট্রপতি রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস জাপানের একজন ডেপুটি ও দুজন সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ এক উপজেলার সব ইউনিয়ন পরিষদের ভোট একসঙ্গে হবে : ইসি সচিব ‘রাজশাহীতে দেশবাসী তৈরি হও’ স্লোগানে যুবলীগের মিছিল যশোরে যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার সৌদি আরবে এক সপ্তাহে ১৪ হাজারের বেশি অভিবাসী আটক জ্বালানি তেল কিনতে মার্কিন নিষেধাজ্ঞার পর এবার রাশিয়ার তোপের মুখে ভারত  দক্ষিণ কোরিয়াকে ইরানের হুঁশিয়ারি ; যুক্তরাষ্ট্রের পাশে দাঁড়ালে কোনো ছাড় নয়
এইমাত্রপাওয়াঃ

ফিলিস্তিনকে সমর্থন করায় ব্রিটেনে মিশরীয় টিভি উপস্থাপকের ভিসা বাতিল

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসকে প্রকাশ্যে সমর্থন করায় মিশরীয় টেলিভিশন উপস্থাপকের ভিসা বাতিল করেছে ব্রিটেন। লন্ডনে ফিলিস্তিনের পক্ষে বিক্ষোভে অংশ নিয়েছিলেন মিশরীয় এই উপস্থাপক। তার নাম মোয়াতাজ মাতার। খবর আল জাজিরার।

প্রতিবেদনে বলা হয়, তার গতিবিধি ব্রিটেনের পর্যবেক্ষণে রাখা হয়েছে, তিনি আর যুক্তরাজ্যে ফিরতে পারবেন না। ইসরায়েলে হামাসের হামলার প্রেক্ষিতে ইহুদি-বিরোধী আচরণ বা মন্তব্যের জন্য অভিযুক্ত বিদেশি নাগরিকদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের করার পরিকল্পনা ঘোষণার পর, এটিই প্রথম ভিসা বাতিলের ঘটনা।

গণমাধ্যমের প্রতিবেদনের দাবি, ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রণালয় ইহুদি-বিরোধী আচরণের বিষয়ে সতর্ক করার পর থেকে সামনে অন্তত আরো অর্ধ ডজন বিদেশি নাগরিকের ভিসা প্রত্যাহার করা হতে পারে।

ব্রিটিশ স্বরাষ্ট্র সচিব রবার্ট জেনরিক বলেন, ‘যুক্তরাজ্যের ভিসা সুবিধা নিয়ে, সন্ত্রাসী কর্মকাণ্ডকে সমর্থন সহ্য করা হবে না।’ তিনি আরো বলেন, ‘আগামী দিনগুলোতে ভিসা প্রত্যাহারের পাশাপাশি মামলাও করা হতে পারে।’

মাতার একজন  সাবেক মিশরীয় টিভি উপস্থাপক। তার ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার প্রায় ৪৩ লাখ। এ বছর অক্টোবরে মাতার হামাসের কাসেম ব্রিগেডের সহ-প্রতিষ্ঠাতা আবদেল হাকিম হানিনির সাথে একটি লাইভ সাক্ষাৎকার পরিচালনা করেছিলেন।

এর আগে মাতার তার আরেকটি ভিডিওতে ৭ অক্টোবর ইসরাইয়েলে হামাসের হামলাকে তার জীবনের সবচেয়ে আনন্দের দিন হিসেবে বর্ণনা করেন।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page