March 17, 2026, 8:45 am
শিরোনামঃ
জনগণের ভাগ্যের পরিবর্তন করাই বিএনপির রাজনীতির লক্ষ্য : প্রধানমন্ত্রী খালে পানিপ্রবাহ নিশ্চিত করতে হবে ; সরকারি টাকা চুরি করতে দেওয়া যাবে না : তথ্যমন্ত্রী আইসিটি খাতে দশ লাখ মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে : ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী শিল্প খাতে ভারত ও চীনের বিনিয়োগ বাড়ানোর চিন্তা করছে সরকার : অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা খুলনায় যুবদল নেতাকে গুলি করে হত্যা গোপালগঞ্জে নিখোঁজের ৩ মাস পর পুকুরে মিললো যুবকের গলিত মরদেহ ইরানের সঙ্গে আলোচনা চলছে : ট্রাম্প আমার যুদ্ধ চালিয়ে যেতে প্রস্তুত : ইরানের পররাষ্ট্রমন্ত্রী মধ্যপ্রাচ্যের যুদ্ধের ন্যাটোর সঙ্গে সম্পর্ক নেই : জার্মান সরকার মিত্ররা হরমুজ প্রণালী খুলতে সহায়তা না করলে ন্যাটোর ভবিষ্যৎ খুবই খারাপ : ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

ফিলিস্তিনিদের জন্য আলাদা রাষ্ট্র চান পোপ ফ্রান্সিস

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত বন্ধে ইসরায়েল ও ফিলিস্তিনের জন্য আলাদা দুই রাষ্ট্র চান পোপ ফ্রান্সিস। তিনি বলেন, চলমান সংকট নিরসনের জন্য স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রয়োজন। এছাড়া জেরুজালেম নগরীকে বিশেষ মর্যাদা দেওয়ার কথাও বলেছেন তিনি। ইতালির এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এসব কথা জানিয়েছেন পোপ।

সাক্ষাৎকারে পোপ বলেন, ‘ওই দুই জনগণকে পাশাপাশি থাকতে হবে, এর জন্য ভালো সমাধান হলো দুই রাষ্ট্র। অসলো চুক্তি,  দুই সজ্ঞায়িত রাষ্ট্র, জেরুজালেমের জন্য একটি বিশেষ মর্যাদা।’

গত ৭ অক্টোবর থেকে যে সহিংসতা শুরু হয়েছে তা আঞ্চলিক সংঘাতে রুপ নেওয়া থেকে এড়ানো সম্ভব বলেও মন্তব্য করেছেন পোপ।

১৯৯৩ সালে ইসরায়েলের প্রধানমন্ত্রী ইতজাক রাবিন এবং ফিলিস্তিন লিবারেশন অর্গানাইজেশনের লিডার ইয়াসির আরাফাত সীমিত পরিসরে ফিলিস্তিনে স্বায়ত্তশাসন প্রতিষ্ঠার জন্য অসলো চুক্তিতে একমত হন। এরপর ২০০০ সালে মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন, ইসরায়েলের প্রধানমন্ত্রী ইহুদ বারাক এবং ইয়াসির আরাফাত ক্যাম্প ডেভিড সম্মেলনে অংশ নিয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত কোন সুরাহা আসেনি।

উল্লেখ্য, ১৯৬৭ সালে ইসরায়েল পূর্ব জেরুজালেম দখল করে এবং ১৯৮০ সালে গোটা শহরকে ইসরায়েলের একক রাজধানী হিসেবে ঘোষণা করে। কিন্তু যুক্তরাষ্ট্রসহ কয়েকটি দেশ বাদে বেশিরভাগ বিশ্ব এটিকে স্বীকৃতি দেয়নি। ফিলিস্তিনিরাও জেরুজালেমকে নিজেদের ভবিষ্যৎ রাষ্ট্রের রাজধানী হিসেবে মনে করে।  জেরুজালেম নগরের পবিত্রতা বারবার প্রত্যাখান করেছে ইসরায়েল। যদিও জেরুজালেম হলো মুসলিম, খ্রিস্টান ও ইহুদি ধর্মালম্বীদের জন্য পবিত্র ভূমি।

 

 

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page