September 7, 2026, 6:28 am
শিরোনামঃ
দূষণমুক্ত নদী রেখে যেতে সবাইকে দায়িত্বশীল হতে হবে : প্রধানমন্ত্রী রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি : স্বরাষ্ট্রমন্ত্রী হাজার হাজার লিটার তেল পুড়িয়ে বিরোধী দলের লংমার্চ অযৌক্তিক : পানিসম্পদ প্রতিমন্ত্রী চলতি মাসের মধ্যেই ইউপি নির্বাচনের তফসিল দেওয়া হবে : ইসি আনোয়ারুল চাঁপাইনবাবগঞ্জে স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে অসুস্থ ১৫ শিক্ষার্থী নোয়াখালীতে পুলিশ দেখে দৌড়ে পালানোর সময় আসামির মৃত্যু পুতিনের সঙ্গে ট্রাম্পের জামাতা ও দূতের বৈঠক ভারতে সার্কিট হাউসে নামাজ পড়ায় নেতার বিরুদ্ধে মামলা মার্কিন চাপে নতি স্বীকার করা হবে না : ইরানের প্রেসিডেন্ট যশোরে অ্যাম্বুলেন্সে পুত্রসন্তানের জন্ম দিলেন হাজতি নারী
এইমাত্রপাওয়াঃ

কাজের উদ্দেশে নারীদের না যাওয়ার অনুরোধ জানালো মালয়েশিয়ার বাংলাদেশ হাই কমিশন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : কাজের উদ্দেশে ট্যুরিস্ট কিংবা অন্যান্য ভিসায় নারীদের মালয়েশিয়া নিয়ে গিয়ে বিভিন্ন চক্র প্রতারণা করছে বলে জানিয়েছে কুয়ালালামপুরের বাংলাদেশ হাই কমিশন। মালয়েশিয়ার সঙ্গে এ সংক্রান্ত কোনও চুক্তি না থাকায় সাধারণ কর্মী হিসেবে বাংলাদেশি নারীদের মালয়েশিয়ায় না যাওয়ার অনুরোধ জানিয়েছে হাই কমিশন। শুক্রবার (৩১ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নারী কর্মীদের বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় নেওয়ার লক্ষ্যে বর্তমানে দেশটির সরকারের সঙ্গে বাংলাদেশ সরকারের কোনও চুক্তি নাই। একটি সংঘবদ্ধ প্রতারক চক্র নারী কর্মীদের বিভিন্নভাবে কর্মসংস্থান নিশ্চিতের প্রতিশ্রুতি দিচ্ছে। নিয়ম বহির্ভূতভাবে ট্যুরিস্ট বা অন্যান্য ভিসায় নারীদের মালয়েশিয়ার নিয়ে প্রতারিত করছে তারা।

এতে আরও বলা হয়, এ ধরনের কর্মকাণ্ডে বাংলাদেশি নারী কর্মীদের আর্থিক কিংবা মানসিক ক্ষতির সম্ভাবনা রয়েছে। এছাড়া এ ধরনের কর্মকাণ্ডে মালয়েশিয়ায় বাংলাদেশ সম্পর্কে নেতিবাচক মনোভাব সৃষ্টি হতে পারে। মালয়েশিয়া ও বাংলাদেশ সরকারের মধ্যে নারী কর্মী সংক্রান্ত চুক্তি বা সমঝোতা স্মারক স্বাক্ষর না হওয়া পর্যন্ত সাধারণ কর্মী হিসেবে মালয়েশিয়া না যাওয়ার অনুরোধ জানানো হয়েছে।

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page