April 5, 2026, 8:50 pm
শিরোনামঃ
যুক্তরাষ্ট্রের কাছে জ্বালানি সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী কিছু শক্তি ধর্মকে সামনে নিয়ে রাজনীতি করতে চায় : মির্জা ফখরুল আগামী দিনে দ্রব্যমূল্য বাড়বে এ ব্যপারে কোনো সন্দেহ নেই : অর্থমন্ত্রী যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের কোনো গোপন চুক্তি নেই : পররাষ্ট্রমন্ত্রী দোকানপাট ও শপিংমল সন্ধ্যা ৭ টা পর্যন্ত খোলা রাখা যাবে : জ্বালানি প্রতিমন্ত্রী ঝিনাইদহের মহেশপুরে ১৩ হাজার ৫০০ কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ ময়মনসিংহে চাচার দায়ের কোপে ভাতিজা নিহত বরগুনাকে হামের সংক্রমণের রেড জোন ঘোষণা চুক্তি করতে ইরানকে ৪৮ ঘণ্টা সময় দিলেন ট্রাম্প মালদ্বীপে নির্বাচন একীভূতের প্রস্তাব গণভোটে প্রত্যাখ্যান
এইমাত্রপাওয়াঃ

ফিলিস্তিনিদের প্রতি ঐক্যবদ্ধভাবে সমর্থন জানান : নাকবা দিবসে ইরানের আহ্বান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইহুদিবাদী ইসরাইলি দখলদারদের বিরুদ্ধে ফিলিস্তিনি জনগণের প্রতি ঐক্যবদ্ধভাবে সমর্থন জানাতে মুসলিম দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে তেহরান। ঐতিহাসিক নাকবা বা বিপর্যয় দিবস উপলক্ষে আজ (সোমবার) ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতি প্রকাশ করে এ আহ্বান জানিয়েছে।

১৯৪৮ সালের ১৫ মে ফিলিস্তিন ভূখণ্ড থেকে সাড়ে সাত লাখের বেশি ফিলিস্তিনিকে বিতাড়িত করে ইসরাইল নামক অবৈধ রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছিল। সে সময় ফিলিস্তিনের মোট জনসংখ্যা ছিল ১৯ লাখ।

অবৈধ রাষ্ট্র ইহুদিবাদী ইসরাইল প্রতিষ্ঠা বার্ষিকীর এ দিনটিকে প্রতি বছর নাকবা বা বিপর্যয় দিবস পালন করেন ফিলিস্তিনিরা। এ উপলক্ষে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, এই দিবসটি মানব ইতিহাসের অন্যতম বেদনাদায়ক বিপর্যয় এবং মুসলিম বিশ্বের হৃদয় ও পশ্চিম এশিয়ার কৌশলগত অঞ্চলে ক্যান্সারজনিত টিউমার সৃষ্টির কথাই স্মরণ করিয়ে দেয়।

এতে আরও বলা হয়, ইহুদিবাদী ইসরাইল নামক এই ক্যান্সারের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে অবস্থান গ্রহণ করতে হবে এবং মজলুম ফিলিস্তিনিদের সংগ্রামে সমর্থন দিতে হবে।

ফিলিস্তিনিদের ওপর ৭৫ বছর আগে শুরু হওয়া অবর্ণনীয় ঐ বিপর্যয় এখনও কাটেনি।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page