March 16, 2026, 3:29 pm
শিরোনামঃ
খালে পানিপ্রবাহ নিশ্চিত করতে হবে, সরকারি টাকা চুরি করতে দেওয়া যাবে না : তথ্যমন্ত্রী আইসিটি খাতে দশ লাখ মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে : ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী শিল্প খাতে ভারত ও চীনের বিনিয়োগ বাড়ানোর চিন্তা করছে সরকার : অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা খুলনায় যুবদল নেতাকে গুলি করে হত্যা গোপালগঞ্জে নিখোঁজের ৩ মাস পর পুকুরে মিললো যুবকের গলিত মরদেহ ইরানের সঙ্গে আলোচনা চলছে : ট্রাম্প আমার যুদ্ধ চালিয়ে যেতে প্রস্তুত : ইরানের পররাষ্ট্রমন্ত্রী মধ্যপ্রাচ্যের যুদ্ধের ন্যাটোর সঙ্গে সম্পর্ক নেই : জার্মান সরকার মিত্ররা হরমুজ প্রণালী খুলতে সহায়তা না করলে ন্যাটোর ভবিষ্যৎ খুবই খারাপ : ট্রাম্প আগামী কাল খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইহুদিবাদী বসতি স্থাপনকারীদের সহিংসতায় নিন্দা জানিয়েছে চীন

জাতিসংঘে চীনা প্রতিনিধি ফু কুং

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : জাতিসংঘ নিরাপত্তা পরিষদে চীনের প্রতিনিধি পশ্চিম তীরে ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরাইলি বসতি স্থাপনকারীদের সহিংসতার নিন্দা জানিয়েছেন।

ইহুদিবাদী বসতিকারীরা ইচ্ছাকৃতভাবে পশ্চিম তীরের ফিলিস্তিনিদের ওপর সহিংসতা চালিয়ে যাচ্ছে। তারা ফিলিস্তিনিদের দিকে পাথর ও মলোটভ ককটেল নিক্ষেপ করে তাদের বাড়িঘর, গাড়ি এবং খামারে আগুন ধরিয়ে দিচ্ছে।

নিরাপত্তা বিভাগের দেওয়া তথ্য অনুযায়ী, চলতি ২০২৪ সালের শুরু থেকে ইহুদিবাদী বসতি স্থাপনকারীরা জর্ডান নদীর পশ্চিম তীরে ৩৪০টি সন্ত্রাসী অপরাধযজ্ঞ চালিয়েছে।

বার্তা সংস্থা ইরনা জানায়, জাতিসংঘে চীনা প্রতিনিধি নিরাপত্তা পরিষদের বৈঠকে ফিলিস্তিনীদের বিরুদ্ধে ইহুদি বসতি স্থাপনকারীদের সংহিসতার সমালোচনা করেন। তিনি গাজা উপত্যকায় মানবিক ত্রাণ-সাহায্য পাঠানোর পথ খুলে দেওয়ার জন্য ইসরাইলের প্রতি আহ্বান জানান।

চীনা প্রতিনিধি ফু কুং গাজার সকল সীমান্ত ক্রসিং পুনরায় খুলে দেওয়ার আহ্বান জানান। সেইসঙ্গে উত্তেজনা বৃদ্ধির পথ রোধে সামরিক পদক্ষেপ বন্ধ করে আন্তর্জাতিক রীতিনীতি মেনে চলারও আহ্বান জানান তিনি।

ফু কং হুশিয়ারি উচ্চারণ করে বলেন: পশ্চিম তীরে গাজার ট্র্যাজেডি পুনরাবৃত্তির আশঙ্কা রয়েছে।

জাতিসংঘে চীনের এই প্রতিনিধি আরও বলেন: আমরা প্রভাবশালী দেশগুলোর প্রতি আহ্বান জানাই তারা যেন ইসরাইলকে অনতিবিলম্বে গাজা উপত্যকায় তার সামরিক অভিযান বন্ধ করতে বলে। সেইসাথে বেসামরিক মানুষ হত্যা বন্ধ করতে চাপ দেওয়ার জন্য সৎ, নিরপেক্ষ ও দায়িত্বশীল আচরণ করে।

 

 

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page