October 26, 2026, 8:08 pm
শিরোনামঃ
যশোরের শার্শায় মহাসড়কে ২৪ লাখ টাকার স্বর্ণের বারসহ ১ জন আটক যশোরে পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মা-ছেলে নিহত ; আহত স্বামী ইয়োহেই সাসাকাওয়ার আমন্ত্রণে টোকিওতে নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান মানবপাচার প্রতিরোধে সরকার জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে : স্বরাষ্ট্রমন্ত্রী অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন : রেলমন্ত্রী জুনাইদ আহমেদ পলক জুলাইয়ে ‘কোটা’ ছাত্র আন্দোলনের পক্ষে ছিল : আইনজীবী নারায়ণগঞ্জে স্ট্যান্ড দখল নিয়ে অটোরিকশাচালকদের দুপক্ষের সংঘর্ষে ১৫ জন আহত রংপুরে শিক্ষকের ছেলেকে চোর সন্দেহে গণপিটুনিতে হত্যার অভিযোগ সৌদি-তুরস্ক ও পাকিস্তানের সঙ্গে বৈঠকে বসছে ইরান নোবেল না পাওয়ায় ক্ষুব্ধ, নরওয়েকে ‘জঘন্য দেশ’ বলে আখ্যা ট্রাম্পের
এইমাত্রপাওয়াঃ

ফিলিস্তিনি জনগণের ওপর ইসরাইলি হামলা বন্ধ না হলে যুদ্ধ ব্যাপকভাবে ছড়িয়ে পড়বে : ইরান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ফিলিস্তিনি জনগণের ওপর ইহুদিবাদী ইসরাইল তার পাশবিক হামলা অব্যাহত রাখলে যুদ্ধের পরিধি ব্যাপকভাবে বিস্তৃত হবে। তিনি ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরাইলের চলমান অপরাধযজ্ঞকে দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসি বাহিনীর বর্বরতার সঙ্গে তুলনা করেছেন।

প্রেসিডেন্ট রায়িসি গতকাল (রোববার) ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরনের সঙ্গে এক ফোনালাপে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন। ইসরাইলের অন্যতম ঘনিষ্ঠ সহযোগী ফ্রান্সের মাধ্যমে ইরানের প্রেসিডেন্ট তার সতর্কবাণী তেল আবিবকে পৌঁছে দেন।

তিনি বলেন, “ইহুদিবাদী ইসরাইল যদি ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে অপরাধযজ্ঞ অব্যাহত রেখে নিজের পরাজয়ের ক্ষতি পুষিয়ে নিতে চায় তাহলে যুদ্ধের পরিধি ব্যাপকভাবে বিস্তৃত হবে।” রায়িসি আরো বলেন, গাজা উপত্যকায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইহুদিবাদী সরকারের চলমান অপরাধযজ্ঞ থামাতে পশ্চিমা দেশগুলোর পাশাপাশি আন্তর্জাতিক সংস্থাগুলোর দায়িত্ব রয়েছে।

তিনি অবিলম্বে গাজার আবাসিক এলাকাগুলোর ওপর ইসরাইলি বোমাবর্ষণ বন্ধ করার আহ্বান জানিয়ে বলেন, গাজা উপত্যকার ওপর থেকে অবরোধ প্রত্যাহার করে সেখানকার পানি, বিদ্যুৎ ও জ্বালানীসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র সরবরাহ আবার চালু করতে হবে। যুদ্ধের বিস্তৃতি বন্ধ করার জন্য এসব পদক্ষেপও অত্যন্ত জরুরি বলে তিনি জোর দিয়ে উল্লেখ করেন।

রায়িসি বলেন, ইহুদিবাদী ইসরাইল পশ্চিমাদের চোখের সামনে বারবার আন্তর্জাতিক আইন ও কনভেনশন এবং কথিত শান্তি চুক্তি লঙ্ঘন করে গেলেও কেউ তাকে কিছু বলছে না। কিন্তু সামনের দিকে এভাবে আর চলবে না বলেও তিনি সতর্ক করে দেন।

ফোনালাপে গাজা উপত্যকায় সংকট বিস্তারে উদ্বেগ প্রকাশ করেন ফরাসি প্রেসিডেন্ট ম্যাকরন। তিনি মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য ইরানকে তার প্রভাবশালী ভূমিকা কাজে লাগানোর আহ্বান জানান। তবে এ সময় ম্যাকরনকে প্রেসিডেন্ট রায়িসি জানান, মধ্যপ্রাচ্যে তৎপর প্রতিরোধ সংগঠনগুলো নিজেদের সিদ্ধান্তেই নিজেরা চলে।

আজকের বাংলা তারিখ

  • ২৭শে অক্টোবর, ২০২৬
  • ১১ই কার্তিক, ১৪৩৩
  • ১৫ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page