April 5, 2026, 7:20 pm
শিরোনামঃ
যুক্তরাষ্ট্রের কাছে জ্বালানি সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী কিছু শক্তি ধর্মকে সামনে নিয়ে রাজনীতি করতে চায় : মির্জা ফখরুল আগামী দিনে দ্রব্যমূল্য বাড়বে এ ব্যপারে কোনো সন্দেহ নেই : অর্থমন্ত্রী যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের কোনো গোপন চুক্তি নেই : পররাষ্ট্রমন্ত্রী দোকানপাট ও শপিংমল সন্ধ্যা ৭ টা পর্যন্ত খোলা রাখা যাবে : জ্বালানি প্রতিমন্ত্রী ঝিনাইদহের মহেশপুরে ১৩ হাজার ৫০০ কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ ময়মনসিংহে চাচার দায়ের কোপে ভাতিজা নিহত বরগুনাকে হামের সংক্রমণের রেড জোন ঘোষণা চুক্তি করতে ইরানকে ৪৮ ঘণ্টা সময় দিলেন ট্রাম্প মালদ্বীপে নির্বাচন একীভূতের প্রস্তাব গণভোটে প্রত্যাখ্যান
এইমাত্রপাওয়াঃ

ফিলিস্তিনি বিক্ষোভকারীদের ওপর ইসরাইলি সেনাদের হামলায় ৪০জন আহত

অনলাইন সীমাান্তবাণী ডেস্ক : অধিকৃত জর্দান নদীর পশ্চিম তীরে অবৈধ ইহুদি বসতি সম্প্রসারণের পরিকল্পনার বিরুদ্ধে বিক্ষোভরত ফিলিস্তিনি জনতার ওপর ইসরাইলি সেনাদের হামলায় অন্তত ৪০ ফিলিস্তিনি আহত হয়েছেন।

ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, কাফার কুদ্দম গ্রামে একটি শিশুসহ তিন ফিলিস্তিনি ইসরাইলি সেনাদের রাবার বুলেটের আঘাতে আহত হয়েছেন।

পবিত্র রমজান মাস শুরু হওয়ার পর বিশ্ব মুসলিমের তৃতীয় পবিত্রতম  স্থান আল-আকসা মসজিদে ইবাদতরত মুসল্লিদের ওপর ইসরাইলি সেনাদের হামলার জের ধরে জেরুজালেম আল-কুদস শহরের পরিস্থিতি উত্তপ্ত হয়ে রয়েছে।

গতকাল (শুক্রবার) বিশ্ব কুদস দিবস উপলক্ষে ফিলিস্তিনিরা যাতে বিক্ষোভ দেখাতে না পারে সেজন্য ইসরাইলি সেনারা আল-আকসা মসজিদের দু’টি প্রবেশপথে  কঠোর নিরাপত্তা ব্যব্স্থা গ্রহণ করে।

ইরানসহ বিশ্বের বিভিন্ন দেশে গতকাল (শুক্রবার) পালিত হয়েছে আন্তর্জাতিক কুদস দিবস। ইসলামি প্রজাতন্ত্র ইরানের স্থাপতি ইমাম খোমেনীর (রহ.) আহ্বানে সাড়া দিয়ে প্রতি বছর রমজান মাসের শেষ শুক্রবার এই দিবস পালিত হয়ে আসছে। ইরানসহ বেশিরভাগ আরব দেশে গতকাল ছিল রমজান মাসের শেষ শুক্রবার।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page