March 26, 2026, 9:46 am
শিরোনামঃ
বাংলাদেশের স্বাধীনতা দিবসে রাজা চার্লসের শুভেচ্ছা ঝিনাইদহের মহেশপুরে ইউএনও’র বক্তব্যে শহীদ জিয়ার নাম না থাকায় স্বাধীনতা দিবসের অনুষ্ঠান বর্জন করল বিএনপি ঝিনাইদহের ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে জামায়াত-বিএনপির সংঘর্ষে কৃষকদল নেতার মৃত্যু রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে বাসডুবির ঘটনায় ২৬ জন নিহত ইসরায়েলের পক্ষ হয়ে ইরানের বিরুদ্ধে লড়াইয়ের কড়া হুঁশিয়ারি দিলেন উগান্ডা সেনাপ্রধান ইরানকে ড্রোন-খাদ্য-ওষুধ সরবরাহ করছে রাশিয়া ইরান আমাকে দেশটির সর্বোচ্চ নেতা বানাতে চেয়েছিল : ট্রাম্প ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন উৎপাদন সক্ষমতার দুই-তৃতীয়াংশ ধ্বংস করা হয়েছে : যুক্তরাষ্ট্র জ্যেষ্ঠ তিন সাংবাদিককে ফোন করে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে অর্থনীতিতে চাপ বাড়ছে : অর্থমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

ফিলিস্তিনি শিশুদের হত্যার প্রতিযোগিতায় মেতেছে দখলদার ইসরাইলি সেনারা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : প্রকাশিত স্বীকারোক্তির ভিত্তিতে জানা গেছে, ইসরাইলি কমান্ডাররা তাদের সেনাদেরকে ফিলিস্তিনি শিশুদের হত্যা করতে উত্সাহিত করে।

হিব্রু ভাষার দৈনিক হারেতয পত্রিকা গাজার নেতজারিম এলাকায় ইহুদিবাদী ইসরাইলের কর্মকাণ্ড সম্পর্কে একটি চমকপ্রদ প্রতিবেদন প্রকাশ করেছে। এই প্রতিবেদনে ইসরাইলি সেনাবাহিনীর কিছু কমান্ডার এবং সৈন্যের স্বীকারোক্তি অন্তর্ভুক্ত রয়েছে। পার্সটুডে, IRNA এর বরাত দিয়ে, এই প্রতিবেদনে, লিখেছে, গাজা উপত্যকায় ইহুদিবাদী শাসকগোষ্ঠীর সামরিক কমান্ডাররা বলেছেন: নেতজারিম এলাকার উত্তরে একটি কাল্পনিক সীমান্ত রেখা রয়েছে, যা মৃতদেহের লাইন নামে পরিচিত এবং গাজার বাসিন্দারা সে সম্পর্কে জানে।

এই কমান্ডাররা বলেছেন: এই এলাকায় ফিলিস্তিনিদের উপর গুলি করার পর তাদের মৃতদেহ মাটিতে ফেলে রাখা হয় কুকুরদের খাওয়ার জন্য।

ইসরাইলের ২৫২ তম ব্রিগেডের কমান্ডার নেতজারিম এলাকাকে একটি ডেথ জোন বলে অভিহিত করে বলেছেন, যে কেউ এই অঞ্চলের কাছে আসবে তাদের লক্ষ্যবস্তু করা হবে।

এই ইসরাইলি কমান্ডার যোগ করেছেন: গাজা উপত্যকায় অবস্থানরত ইসরাইলি সামরিক ইউনিটগুলোর মধ্যে আরও ফিলিস্তিনিদের হত্যা করার প্রতিযোগিতা চলছে। তিনি বলেন: সেনাবাহিনী নেতজারিমে বেসামরিক লোকদের হত্যা করে তাদের প্রতিরোধ বাহিনীর সদস্য  হিসেবে পরিচয় করিয়ে দেয়।

দৈনিকটির এই প্রতিবেদনে একজন ইসরাইলি সেনা কর্মকর্তার উদ্ধৃত করে লেখা হয়েছে: এটিই প্রথম যুদ্ধ যেখানে কমান্ডাররা কোনো আদেশ ছাড়াই যা খুশি তাই করতে পারে।

দৈনিক হারেতজ ইহুদিবাদী সেনাদের উদ্ধৃতি দিয়ে আরো জানিয়েছে, গাজা যুদ্ধে ইসরাইলি সেনা কর্মকর্তারা যা ইচ্ছা তাই করে ব্যক্তিগত কৃতিত্ব নেয়ার চেষ্টা করছে।

এই সৈন্যরা যোগ করেছে: এই কমান্ডারদের একজন ঘোষণা করেছিলেন যে গাজার উত্তরের বাসিন্দাদের কাছ থেকে ওই এলাকা খালি করাই ছির আমাদের ইউনিটের বিজয়। অন্য একজন সৈনিক বলেছে যে তার সহকর্মীরা ১৬ বছর বয়সী এক ফিলিস্তিনি ছেলেকে হত্যা করেছে এবং কমান্ডার পরের দিন আরো ১০ ফিলিস্তিনি শিশুকে হত্যা করতে তাদের নির্দেশ দেয়।

এই দৈনিকটি ইসরাইলের বেশ কয়েকজন অফিসারকে উদ্ধৃত করে লিখেছে: ৯৯তম ইউনিটের বাহিনী দুই সন্তানসহ একজন বৃদ্ধকে টার্গেট করে একটি হেলিকপ্টার দিয়ে তাদের ওপর হামলা চালিয়েছে। তারা আরো বলেছেন: নেতাজারিম এলাকায় কাল্পনিক সীমান্ত লাইনে যে কেউ উত্তর বা দক্ষিণ থেকে এই এলাকায় প্রবেশ করবে তাকে হত্যা করা হবে।

আরেকজন সৈনিক হারেৎজকে বলেছেন: “আমরা ২০০ ফিলিস্তিনিকে হত্যা করেছি এবং তাদের মধ্যে মাত্র ১০ জন হামাস সদস্য। যদিও সেনাবাহিনী ঘোষণা করেছে যে তাদের ভাষায় তারা শত শত নাশকতাকারীকে হত্যা করেছে।”

তিনি আরও বলেন: নির্দেশ দেওয়া হয়েছে, যে কেউ নেতাজারিম এলাকার কাছে আসবে তাকে মাথায় বুলেট দিয়ে হত্যা করা হবে। উল্লেখ্য যে, ৪৪২ তম দিনের যুদ্ধের পরও ইসরাইলি সেনাবাহিনীর বিরুদ্ধে গাজায় ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের পক্ষ থেকে প্রচণ্ড আঘাত অব্যাহত রয়েছে। যদিও যখন দখলদাররা দাবি করে যে তারা প্রতিরোধের সামরিক ও ক্ষেপণাস্ত্র সক্ষমতা ধ্বংস করেছে।

এছাড়াও, গাজা উপত্যকার বিরুদ্ধে ইসরাইলিদের টানা পনেরো মাসের অপরাধযজ্ঞ এমন সময় অব্যাহত রয়েছে, যখন আন্তর্জাতিক অপরাধ আদালত যুদ্ধাপরাধের অভিযোগে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্টকে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছে।

ইসরাইলের অপরাধ প্রমাণিত হওয়া সত্ত্বেও, ইহুদিবাদী শাসক গোষ্ঠী স্বীকার করেছে যে ৪৪২ দিনের যুদ্ধের পরেও, তারা এখনও এই যুদ্ধের লক্ষ্য অর্জন করতে সক্ষম হয়নি। অর্থাৎ তারা হামাসকে ধ্বংস এবং গাজায় তাদের হাতে আটক ইসরাইলি বন্দীদের মুক্ত করতে পারেনি।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page