October 2, 2026, 10:11 pm
শিরোনামঃ
যবিপ্রবির সাবেক উপাচার্যসহ ৭ জনের বিরুদ্ধে ২ মামলার দুদকের অনুমোদন যশোরের শার্শায় পুলিশি অভিযানে আওয়ামী লীগ কর্মী আটক মাগুরার শতখালী মাদরাসার সুপারের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ ; তদন্তের দাবি যশোরে কৃষকের লাশ উদ্ধার‌ ; পরিবারের অভিযোগ হত্যা  যশোরের শার্শায় তৃণমূল আওয়ামী লীগের ৩ নেতাকর্মী গ্রেপ্তার যশোরের বাঘারপাড়া পৌর ছাত্রলীগের সভাপতিসহ দুইজন আটক মাগুরা বুনাগাতী ডিগ্রি কলেজে সংস্কৃতি মন্ত্রীকে সংবর্ধনা রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি আসা নিয়ে কোনো সংকট নেই : তথ্যপ্রযুক্তিমন্ত্রী দেশকে মরুভূমির হাত থেকে রক্ষায় খাল খননের উদ্যোগ নিয়েছে সরকার : পানিসম্পদ প্রতিমন্ত্রী আগামী ৩ মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে : চিফ হুইপ
এইমাত্রপাওয়াঃ

ফিলিস্তিনি স্কুলগুলোতে ইহুদিদের সন্ত্রাসী হামলা : পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিন্দা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : জর্দান নদীর পশ্চিম তীরের দু’টি স্কুলে ইহুদিবাদী বসতি স্থাপনকারীদের বর্বরোচিত হামলার তীব্র নিন্দা জানিয়েছে ফিলিস্তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়। এটি রোববার এক বিবৃতিতে বলেছে, স্কুল দুটিতে ইসরাইলি সেনাদের পৃষ্ঠপোষকতায় উগ্র ইহুদিরা যে হামলা চালিয়েছে তা সন্ত্রাসবাদ ছাড়া আর কিছু নয়।

একদল উগ্র ইহুদি বসতি স্থাপনকারী গতকাল (রোববার) পশ্চিম তীরের রামাল্লা শহরের দুই ফিলিস্তিনি স্কুল রাস আল-তিন ও আল-তাহাদিতে হামলা চালায়। তারা স্কুলের দরজা-জানালা ভেঙে ফেলে এবং শ্রেণিকক্ষ ও অফিস কক্ষগুলোতে ব্যাপক ভাঙচুর চালায়।

ফিলিস্তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, উগ্র ইহুদিদের ‘সন্ত্রাসী গ্যাংগুলো’ তাদের উগ্র নেতাদের পৃষ্ঠপোষকতা নিয়ে যে সন্ত্রাসী হামলা চালিয়েছে তাকে ব্যাপকভাবে উত্তেজনা ছড়িয়ে দেয়ার প্রচেষ্টা হিসেবে বিবেচনা করা যায়। দুই উগ্র ইসরাইলি মন্ত্রী ইতামার বেন-গাভির ও বেজালেল স্টোরিচ এসব হামলার পেছনে প্রকাশ্যে উস্কানি দিয়েছেন বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

১৯৬৭ সালের যুদ্ধে পশ্চিমা সহযোগিতায় জর্দান নদীর পশ্চিম তীর দখল করে নেয় ইহুদিবাদী ইসরাইল। তখন থেকে এই ফিলিস্তিনি ভূখণ্ডে শত শত অবৈধ বসতি স্থাপন করে বিশ্বের বিভিন্ন স্থান থেকে ইহুদিদের ধরে এনে বসবাস করতে দিয়েছে তেল আবিব। এসব বসতিতে বসবাসকারী ইহুদিরা এখন পশ্চিম তীরের স্থানীয় ফিলিস্তিনি অধিবাসীদের বিরুদ্ধে সন্ত্রাসী হামলা চালিয়ে যাচ্ছে। জর্দান নদীর পশ্চিম তীরের ওপর ইসরাইলি দখলদারিত্বকে কখনও স্বীকৃতি দেয়নি জাতিসংঘ।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page