October 25, 2026, 9:15 am
এইমাত্রপাওয়াঃ

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি সেনাদের নিহতের সংখ্যা বেড়ে ৬৫

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ফিলিস্তিনের গাজা উপত্যকায় চলমান ইসরায়েলি অভিযানে এ পর্যন্ত নিহত ইসরায়েলি সেনা সদস্যদের সংখ্যা পৌঁছেছে ৬৫ জনে। সোমবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ।

সর্বশেষ নিহত দুই সেনার নাম পরিচয়ও প্রকাশ করেছে আইডিএফ। এরা হলেন স্টাফ সার্জেন্ট দিভির বারাজানি (২০) এবং এবং সার্জেন্ট ইয়িনন তামির (১০)।

গত ৭ অক্টোবর ইসরায়েলি ভূখণ্ডে ফিলিস্তিনের গাজা উপত্যকার নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাসের যোদ্ধারা হামলা চালানোর পর ওই দিন থেকেই উপত্যকায় অভিযান পরিচালনা করছে ইসরায়েলের বিমান বাহিনী। অক্টোবরের মাঝামাঝি থেকে এ অভিযানে যোগ দিয়েছে স্থল বাহিনীও।

হামাস যোদ্ধাদের হামলায় ইসরায়েলে নিহত হয়েছিলেন ১ হাজার ২০০ জন। অন্যদিকে গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর অভিযানে নিহতের সংখ্যা পৌঁছেছে ১৩ হাজারে। টাইমস অব ইসরায়েল

 

আজকের বাংলা তারিখ

  • ২৫শে অক্টোবর, ২০২৬
  • ১০ই কার্তিক, ১৪৩৩
  • ১৩ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page