April 13, 2026, 7:12 am
শিরোনামঃ
সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি বা দলের সম্পদ নয় : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর উপস্থিতিতে নবনির্বাচিত দুই এমপির শপথ গ্রহণ তথ্য অধিকার নিশ্চিতের পাশাপাশি অপতথ্য থেকে সুরক্ষা দেওয়াও সমান গুরুত্বপূর্ণ : তথ্যমন্ত্রী কৃষক কার্ডে যুক্ত হবে সময়োপযোগী নতুন নতুন সেবা : কৃষিমন্ত্রী ১৪ মে প্রকাশ হবে চুড়ান্ত ভোটার তালিকা খুলনায় ছুরিকাঘাতে তাঁতী দল নেতা নিহত কুষ্টিয়ায় পীরকে পিটিয়ে হত্যা  গাজীপুরে স্ত্রীকে হত্যার করে পালানোর পর প্রতিবেশীকে ফোন করে লাশ উদ্ধারের অনুরোধ অনুপ্রবেশকারীদের উদ্দেশে হুঁশিয়ারি দিলেন মোদি যুক্তরাষ্ট্রের অযৌক্তিক দাবিতে ভেস্তে গেল শান্তি আলোচনা
এইমাত্রপাওয়াঃ

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরাইলি গণহত্যার নিন্দা জানালেন জাতিসংঘ মহাসচিব

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার বেসামরিক জনগণের ওপর ইহুদিবাদী ইসরাইলের গণহত্যার নিন্দা জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। তিনি বলেছেন, ইসরাইলের হত্যাকাণ্ড কোনভাবেই গ্রহণযোগ্য নয়।

গাজা উপত্যকায় রক্তপাত দ্রুত বন্ধ করতে তিনি দখলদার ইসরাইল সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র ফারহান হক গতকাল (বুধবার) এসব কথা জানান।

তিনি বলেন, ইসরাইলকে অবশ্যই আন্তর্জাতিক মানবাধিকার আইনের বাধ্যবাধকতা মেনে চলতে হবে এবং নির্বিচারে বেসামরিক নাগরিক ও স্থাপনার ওপর ইসরাইলি সামরিক বাহিনীর হামলা বন্ধ করতে হবে।

অবরোধ আরোপের মাধ্যমে সারা বিশ্ব থেকে গাজা উপত্যকাকে বিচ্ছিন্ন করে ফেলার বিষয়ে ইহুদিবাদী পদক্ষেপের সমালোচনা করেন ফারহান হক। ইসরাইলি অবরোধের কারণে গাঁজার অধিবাসীরা খাদ্য, জরুরি ঔষধ এবং জ্বালানির মতো মৌলিক পণ্য থেকে দারুনভাবে বঞ্চিত রয়েছে।

ইহুদিবাদী ইসরাইলের পক্ষ থেকে টানা দ্বিতীয় দিনের মতো গাজা উপত্যকার ওপর বিমান হামলা চালানোর প্রেক্ষাপটে জাতিসংঘ মহাসচিব এসব কথা বললেন। ইসরাইলি হামলার জবাবে গতকাল গাজার ইসলামি জিহাদ আন্দোলন ব্যাপকভাবে রকেট নিক্ষেপ শুরু করেছে।

 

 

 

 

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page