August 20, 2026, 11:56 am
শিরোনামঃ
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী-ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও বিরোধীদলীয় নেতা রাষ্ট্রপতি নির্বাচনেরং ভোটগ্রহণ চলছে ৭০ অনুচ্ছেদে পরিবর্তন এনেই পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচন : স্বরাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনে যিনি সর্বাধিক ভোট পাবেন তার নাম সংসদেই জানিয়ে দেওয়া হবে : সিইসি  রাষ্ট্রপতির শপথ গ্রহণের সাথে সাথেই এমপি ও মন্ত্রী পদ শূন্য হবে : চিফ হুইপ কক্সবাজার পাঁচ বস্তায় মিলল ৬ লাখ ৭২ হাজার ইয়াবা রংপুরে জিডি করে বাড়ি ফেরার পথেই ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা ট্রাম্পের সঙ্গে গোপন যোগাযোগের দাবি নাকচ করলেন কিম জং উনের বোন মেটার শিশু সুরক্ষা প্রসঙ্গে জাকারবার্গ মিথ্যা বলেছেন : হুইসেলব্লোয়ার ট্রাম্পের অর্থনৈতিক যুদ্ধ যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ সংকট থেকে নজর সরানোর কৌশল : ইরানের পররাষ্ট্রমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

ফিলিস্তিনের গাজা সিটির ভেতর হামাস ও ইসরায়েলি সেনাদের মধ্যে চলছে তুমুল লড়াই

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার সবচেয়ে জনবহুল অঞ্চল গাজা সিটির ভেতর অবস্থিত আল-কুদস হাসপাতালের আশপাশে হামাস ও ইসরায়েলি সেনাদের মধ্যে তুমুল লড়াই চলছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বৃহস্পতিবার (৯ নভেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

গত ৭ অক্টোবর গাজায় নির্বিচার বোমা হামলা শুরুর পর  আল-কুদস হাসপাতাল প্রাঙ্গনে আশ্রয় নেন হাজার হাজার মানুষ। তা সত্ত্বেও হাসপাতালের আশপাশে বিমান হামলা অব্যাহত রাখে দখলদার ইসরায়েলি বাহিনী। তাদের দাবি, হাসপাতালের পাশে হামাসের শক্তিশালী ঘাঁটি রয়েছে। এছাড়া ইসরায়েলে হামলা চালাতে হামাস হাসপাতালটি ব্যবহার করেও বলে দাবি তাদের।

বর্তমানে আল-কুদস হাসপাতাল প্রাঙ্গনে কতজন মানুষ আছেন সেটি নিশ্চিত নয়।

গত ২৮ অক্টোবর গাজায় স্থল হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী। ওইদিন ট্যাংক ও অন্যান্য সাঁজোয়া যান নিয়ে গাজার ভেতর ঢুকে পড়ে তারা। প্রায় ১০ দিন টানা হামলা চালিয়ে ইসরায়েলি বাহিনী গাজা সিটির কাছে পৌঁছে যায়। বর্তমানে গাজা সিটিকে ঘিরে ধরে আছে তারা।

আশঙ্কা করা হচ্ছে, গাজা সিটিতে হামাসের শক্ত অবস্থানগুলোতে যে কোনো সময় স্থল হামলা চালাবে ইসরায়েলি বাহিনী। এ আশঙ্কা থেকে গাজা সিটির অনেক মানুষ পায়ে হেঁটে বা গাধার গাড়িতে চড়ে দক্ষিণ দিকে চলে যাচ্ছেন।

আজ বৃহস্পতিবারও একটি সড়কে বিমান হামলা বন্ধ রেখেছে ইসরায়েল। সেই সুযোগে হাজার হাজার মানুষ গাজা সিটি থেকে অন্যত্র সরে যাচ্ছেন। সূত্র: বিবিসি

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page