October 4, 2026, 6:15 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে স্বর্ণের দোকানসহ দুই প্রতিষ্ঠানে চুরি ঝিনাইদহের মহেশপুরে বিজিবির অভিযানে ১,০১৩ বোতল মাদক ও ১১ কেজি গাঁজা উদ্ধার ঝিনাইদহের মহেশপুরে ড্রাগন বাগানে বৈদ্যুতিক ফাঁদে কিশোরের মৃত্যু মাগুরায় বড়শলই ফটকি নদীতে ঐতিহাসিক নৌকা বাইচ দেখতে সংস্কৃতি মন্ত্রী যশোরে বিশেষ অভিযানে গুলি টাকাসহ ৩ জন আটক যশোরে জমি নিয়ে বিরোধের জেরে বৃদ্ধের মরদেহ দাফন ঘিরে হট্টগোল যশোরে মহিলালীগ নেতৃসহ ৩ জন আটক যশোরে শার্শায় পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী আটক ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে পৈতৃক জমি দখলের অপচেষ্টার প্রতিবাদে মানববন্ধন বাংলাদেশকে ইনভেস্টমেন্ট হাব হিসেবে গড়ে তুলতে চায় সরকার : প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

ফিলিস্তিনের ভূমি দখল করলে সেটা আগ্রাসন হয় না কিন্তু ইউক্রেনেরটা দখল করলে সেটা আগ্রাসন হয় : প্রধানমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পশ্চিমা বিশ্বের দুমুখো নীতির কড়া সমালোচনা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, ‘আমরা তো দেখছি বিশ্বমোড়লেরা দুমুখো নীতিতে বিশ্বাস করে। ফিলিস্তিনের সব জমি দখল করে ফেলছে সেটা আগ্রাসন নয়, ইউক্রেনেরটা আগ্রাসন।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জিতে টানা চতুর্থবারের মতো সরকার গঠনের পর প্রথম সংবাদ সম্মেলনে শুক্রবার এসব কথা বলেন সরকার প্রধান। প্রধানমন্ত্রীর জার্মান সফর নিয়ে আজ সকালে গণভবনে এই সম্মেলনের আয়োজন করা হয়। ।

সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, আমরা যুদ্ধ চাই না। যুদ্ধকালীন যে কষ্ট, আমরা এর ভুক্তভোগী। আমি নিজেই তার ভুক্তভোগী।

ফিলিস্তিনিদের ওপর নির্বিচার হামলার সমালোচনা করে প্রধানমন্ত্রী ‘বিশ্বমোড়লদের দুমুখো নীতির’ সমালোচনা করেন।

আরও পড়ুন: মার্চে দুর্ভিক্ষ সৃষ্টির আন্তর্জাতিক ‘চক্রান্ত’, যা বললেন প্রধানমন্ত্রী

গাজায় চলমান যুদ্ধ প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, ‘গাজা ও ফিলিস্তিনে যা হচ্ছে, তা অমানবিক কাজ। মানবতাবিরোধী কাজ। হাসপাতালগুলোর ওপর আক্রমণ। বাচ্চাদের কী দুরবস্থা।’

শেখ হাসিনা বলেন, এই বিশ্বটা গ্লোবাল ভিলেজ । একজনের ওপর আরেকজনের নির্ভরতা আছে। যুদ্ধ এক জায়গায় শুরু হলেও সেটা সেখানেই সীমাবদ্ধ থাকছে না। এর প্রভাব পড়ছে সারা বিশ্বে। কষ্ট পাচ্ছে সারা বিশ্বের মানুষ। সবাই মূল্যস্ফীতির যন্ত্রণা পাচ্ছে। ইউরোপ, আমেরিকা সব দেশই ভোগ করছে যুদ্ধের যন্ত্রণা।



Our Like Page