April 5, 2026, 10:27 pm
শিরোনামঃ
যুক্তরাষ্ট্রের কাছে জ্বালানি সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী কিছু শক্তি ধর্মকে সামনে নিয়ে রাজনীতি করতে চায় : মির্জা ফখরুল আগামী দিনে দ্রব্যমূল্য বাড়বে এ ব্যপারে কোনো সন্দেহ নেই : অর্থমন্ত্রী যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের কোনো গোপন চুক্তি নেই : পররাষ্ট্রমন্ত্রী দোকানপাট ও শপিংমল সন্ধ্যা ৭ টা পর্যন্ত খোলা রাখা যাবে : জ্বালানি প্রতিমন্ত্রী ঝিনাইদহের মহেশপুরে ১৩ হাজার ৫০০ কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ ময়মনসিংহে চাচার দায়ের কোপে ভাতিজা নিহত বরগুনাকে হামের সংক্রমণের রেড জোন ঘোষণা চুক্তি করতে ইরানকে ৪৮ ঘণ্টা সময় দিলেন ট্রাম্প মালদ্বীপে নির্বাচন একীভূতের প্রস্তাব গণভোটে প্রত্যাখ্যান
এইমাত্রপাওয়াঃ

ফিলিস্তিনের শরণার্থী ক্যাম্পে ইসরায়েলি বাহিনীর তাণ্ডবে ৩ জন নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ফিলিস্তিনের শরণার্থীদের জেনিন ক্যাম্পে সোমবার অভিযান চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে এক কিশোরসহ ৩ ফিলিস্তিনি গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৩০ জন আহত হন।

ওয়াফা নিউজ এজেন্সি জানিয়েছে, সোমবার ভোরের দিকে হঠাৎ ক্যাম্পে অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী। বিষাক্ত গ্যাস, স্টান গ্রেনেড এবং গুলি ছুড়ে তারা। এ ঘটনায় আবারও উত্তেজনা ছড়িয়ে পড়েছে এলাকাটিতে।

ইসরায়েলি হামলায় নিহতদের পরিচয় প্রকাশ করেছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়। তারা হলেন– খালেদ দারবিশ (২১), কাসাম সারিয়া ১৯ এবং আহমেদ সাকার ১৫।

তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করেছে, দুইজন সন্দেহভাজনকে গ্রেফতারে তারা ক্যাম্পে অভিযান চালিয়েছে। এ সময় ব্যাপক গুলিবিনিময় হয়।

আল জাজিরার প্রতিবেদনে জানা গেছে, অভিযানের সময় ইসরায়েলি সামরিক হেলিকপ্টার থেকে রকেট ছোড়া হয় এবং ক্যাম্পে নজরদারি বিমান টহল দিচ্ছিল। সূত্র: আল জাজিরা

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page