April 13, 2026, 3:34 pm
শিরোনামঃ
মাগুরায় ডিএনসির অভিযানে হ্যান্ডকাফ পরা অবস্থায় আকুব্বার মোল্লার মৃত্যু প্রধানমন্ত্রীর সঙ্গে টেলিনর গ্রুপের সিইও’র সৌজন্য সাক্ষাৎ অর্থনীতিতে স্বাভাবিকতা ফিরিয়ে আনতে জোর দিচ্ছে সরকার : বাণিজ্যমন্ত্রী জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক হয়েছে আতঙ্কের কিছু নেই : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী সরকারি কর্মকর্তাদের বাড়ি-গাড়িসহ ৯ খাতে ব্যয় কমালো সরকার বাংলা নববর্ষ ঘিরে কোনো নাশকতার শঙ্কা নেই : র‍্যাব মহাপরিচালক বরিশালে পুলিশের হাত থেকে বাঁচাতে ১০ টি ইয়াবা গিলে অচেতন মাদক ব্যবসায়ী লক্ষ্মীপুরে ছেলেসহ ৩ জনকে কুপিয়ে সাবেক পুলিশ সদস্যের আত্মহত্যা কক্সবাজারে বৃদ্ধকে হত্যার পর ছুরিসহ যুবকের আত্মসমর্পণ ইরান আলোচনা ব্যর্থ হওয়ার পর হরমুজ প্রণালি অবরোধের নির্দেশ ট্রাম্পের
এইমাত্রপাওয়াঃ

ফিলিস্তিনের সমর্থনে ডি-৮ এর যৌথ ঘোষণাপত্র আহ্বান ঢাকার

ঢাকায় ডি কমিশনের ৪৭তম অধিবেশনে উপস্থিত নেতৃবৃন্দ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ফিলিস্তিনি জনগণের প্রতি অটল সংহতি ও সমর্থন প্রকাশের জন্য ডি-৮ কমিশনারদের একটি যৌথ ঘোষণাপত্র গ্রহণের আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। রবিবার (২২ অক্টোবর) রাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকায় ডি-৮ কমিশনের ৪৭তম অধিবেশনের দুই দিনব্যাপী সভার উদ্বোধনকালে তিনি এ আহ্বান জানান।

ডি-৮ মহাসচিব রাষ্ট্রদূত ইসিয়াকা আব্দুল কাদির ইমাম, ডি-৮ সদস্য রাষ্ট্রগুলোর  কমিশনাররা এবং ডি-৮ সচিবালয়ের কর্মকর্তারা বৈঠকে অংশ নিচ্ছেন।

পররাষ্ট্র সচিব তার উদ্বোধনী বক্তব্যে ফিলিস্তিনি জনগণের আত্মনিয়ন্ত্রণের অবিচ্ছেদ্য অধিকার এবং ১৯৬৭ সালের সীমান্তের ভিত্তিতে দ্বি-রাষ্ট্রীয় সমাধানের প্রতি বাংলাদেশের অটুট সমর্থন পুনর্ব্যক্ত করেন।

ইসরায়েলি দখলদার বাহিনী গাজায় নিরপরাধ বেসামরিক জনসাধারণের বিরুদ্ধে ভয়াবহ নৃশংসতার নিন্দা করে তিনি গাজায় অবিলম্বে সহিংসতা বন্ধ করার আহ্বান জানান। একইসঙ্গে নিরপরাধ বেসামরিক লোকদের জীবন বাঁচানোর জন্য সংঘাতপূর্ণ অঞ্চলে মানবিক সহায়তার প্রবেশাধিকার দাবি করেন।

ডি-৮ কমিশনাররা ও ডি-৮ মহাসচিব বাংলাদেশের প্রস্তাবের প্রতিধ্বনি করেন এবং ডি-৮ কমিশনের ৪৭তম অধিবেশনে একটি যৌথ ঘোষণাপত্র গ্রহণ করতে সম্মতি জানান।

একটি অর্থনৈতিক জোট হিসেবে ডি-৮-এর ২৬ বছরের অসাধারণ যাত্রার প্রশংসা করে, পররাষ্ট্র সচিব ডি-৮ সদস্য রাষ্ট্রগুলোর সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে এই অর্থনৈতিক সহযোগিতার বাস্তব ফলাফল প্রদানের জন্য কমিশনারদের প্রতি আহ্বান জানান।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০২১ সালের ৮ এপ্রিল দশম ডি-৮ শীর্ষ সম্মেলনে তুরস্কের প্রেসিডেন্টের কাছ থেকে ডেভেলপিং-এইট অর্গানাইজেশন ফর ইকোনমিক কো-অপারেশনের (ডি-৮) চেয়ারম্যানশিপ গ্রহণ করেন। সূত্র: বাসস।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page