October 1, 2026, 7:47 am
শিরোনামঃ
দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির ৪৩ লাখ কৃষক এ বছর কৃষক কার্ড পাবেন : কৃষিমন্ত্রী যশোরের কাউন্সিলর শাহিন হত্যাকান্ড মামলায় ৪ জনের বিরুদ্ধে চার্জশিট যশোরে ৫ যুবককে ডাকাত সন্দেহে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ যশোরের বেনাপোল বন্দর হঠাৎ পরিদর্শন করলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী যশোরের শার্শায় যুবলীগ নেতা মান্নান আটক চিকিৎসা শেষে আবারো কারাগারে ফিরলেন যশোর জেলা আওয়ামী লীগ সভাপতি মিলন যশোরের বেনাপোলে তৃণমূল আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৩ নেতাকর্মী আটক যশোরে ১২৭০ পিস ইয়াবাসহ দুই নারী আটক যশোরের অভয়নগরের বাস্তুহারালীগ নেতা কামরুল আটক
এইমাত্রপাওয়াঃ

ফিলিস্তিনের হামাসকে ধ্বংস করা যাবে না : ইউরোপীয় ইউনিয়নের স্বীকারোক্তি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ’র পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান জোসেপ বোরেল বলেছেন, ফিলিস্তিনের হামাস একটি চিন্তাধারা ও বিশ্বাসের নাম, এটাকে ধ্বংস করা যাবে না। ইউরোপীয় ইউনিয়নের ওয়েব সাইটে তার এই বক্তব্য প্রকাশিত হয়েছে।

তিনি আরও বলেছেন, ‘আপনি একটি বিশ্বাস বা চিন্তাধারাকে মুছে ফেলতে পারবেন না, যদি না প্রমাণ করতে পারেন আপনার কাছে এর চেয়ে উত্তম চিন্তা বা বিশ্বাস রয়েছে।’

বোরেলের মতে, আন্তর্জাতিক উপাদানের ভিত্তিতে ফিলিস্তিনিদের একটি রাষ্ট্র প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা রয়েছে।

এ সময় তিনি গাজায় পাঁচ হাজারের বেশি শিশু হত্যার নিন্দা জানান এবং এই ঘটনাকে অগ্রহণযোগ্য বলে বর্ণনা করেন।

এর আগে ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসকে ‘সন্ত্রাসী’ আখ্যা দিয়েছিলেন ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ’র পররাষ্ট্রনীতি বিষয়ক এই কর্মকর্তা। তিনি দাবি করেছিলেন, ফিলিস্তিনের পশ্চিম তীর বা গাজা উপত্যকায় হামাসের কোনো রাজনৈতিক বা সামরিক ভবিষ্যৎ নেই।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page