April 5, 2026, 8:50 pm
শিরোনামঃ
যুক্তরাষ্ট্রের কাছে জ্বালানি সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী কিছু শক্তি ধর্মকে সামনে নিয়ে রাজনীতি করতে চায় : মির্জা ফখরুল আগামী দিনে দ্রব্যমূল্য বাড়বে এ ব্যপারে কোনো সন্দেহ নেই : অর্থমন্ত্রী যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের কোনো গোপন চুক্তি নেই : পররাষ্ট্রমন্ত্রী দোকানপাট ও শপিংমল সন্ধ্যা ৭ টা পর্যন্ত খোলা রাখা যাবে : জ্বালানি প্রতিমন্ত্রী ঝিনাইদহের মহেশপুরে ১৩ হাজার ৫০০ কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ ময়মনসিংহে চাচার দায়ের কোপে ভাতিজা নিহত বরগুনাকে হামের সংক্রমণের রেড জোন ঘোষণা চুক্তি করতে ইরানকে ৪৮ ঘণ্টা সময় দিলেন ট্রাম্প মালদ্বীপে নির্বাচন একীভূতের প্রস্তাব গণভোটে প্রত্যাখ্যান
এইমাত্রপাওয়াঃ

ফিলিস্তিনে ইসরাইলি আগ্রাসনের প্রতি অকুণ্ঠ সমর্থন পুনর্ব্যক্ত করল মানবাধিকারের ধ্বজাধারী আমেরিকা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইহুদিবাদী ইসরাইল ও তার কথিত ‘আত্মরক্ষার অধিকারের’ প্রতি অকুণ্ঠ সমর্থন ঘোষণা করেছে আমেরিকা। মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান তার ইসরাইলি সমকক্ষ জাচি হানেগবির সঙ্গে এক টেলিফোনালাপে এই সমর্থন ঘোষণা করেন।

অবরুদ্ধ গাজা উপত্যকার নিরস্ত্র ফিলিস্তিনি জনগণের ওপর যখন তিন দিন ধরে ইহুদিবাদী বাহিনীর নির্দয় বিমান হামলা চলছে তখন তেল আবিবের প্রতি এ সমর্থন ঘোষণা করল ওয়াশিংটন।

টেলিফোনালাপে দুই নিরাপত্তা কর্মকর্তা গাজা উপত্যকায় ইসরাইলি হামলা এবং প্রতিরোধ সংগঠনগুলোর পাল্টা প্রতিশোধমূলক রকেট হামলা নিয়ে আলোচনা করেন।

হোয়াইট হাউজ এক বিবৃতিতে জানিয়েছে, সুলিভান ‘ইসরাইলের নিরাপত্তার’ প্রতি মার্কিন সরকারের ইস্পাতকঠিন সমর্থন ঘোষণা করেন। একইসঙ্গে তিনি গাজা উপত্যকা থেকে ‘নির্বিচার রকেট হামলার’ মোকাবিলায় ইসরাইলি জনগণকে রক্ষা করার অধিকারের প্রতিও সমর্থন জানান। মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা গাজা উপত্যকায় একটি যুদ্ধবিরতি প্রতিষ্ঠার লক্ষ্যে আঞ্চলিক দেশগুলোকে প্রচেষ্টা চালিয়ে যাওয়ারও আহ্বান জানিয়েছেন।

গত মঙ্গলবার ভোররাত থেকে ইহুদিবাদী ইসরাইল গাজা উপত্যকার বিভিন্ন লক্ষ্যবস্তুতে ভয়াবহ বিমান হামলা চালিয়ে যাচ্ছে। এ হামলায় এখন পর্যন্ত ইসলামি জিহাদ আন্দোলনের পাঁচ সিনিয়র কমান্ডারসহ অন্তত ২৫ ফিলিস্তিনি শাহাদাতবরণ করেছেন। জিহাদ আন্দোলনের পাঁচ কমান্ডারের মধ্যে অন্তত তিন কমান্ডারের স্ত্রী এবং সন্তানরাও ইসরাইলি হামলায় নিহত হয়েছেন।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page