October 1, 2026, 6:25 pm
শিরোনামঃ
যশোরের কেশবপুর পৌর আওয়ামী লীগ নেতা ইকবাল আটক মাগুরায় আয়ুর্বেদিক কলেজে নানা অনিয়মের অভিযোগ ২০৩৪ সালের মধ্যে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে উৎপাদন বৃদ্ধির তাগিদ প্রধানমন্ত্রীর মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি ; আজ থেকেই কার্যকর : স্পিকার হাজার ৫৯২ জনবল নিয়ে হচ্ছে সাইবার পুলিশ ইউনিট ; থাকবে ক্রিপ্টো ও ডার্ক ওয়েব অ্যানালিস্ট : স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করলেও পরবর্তী নির্বাচনে অযোগ্য হবেন না মিষ্টি : অ্যাটর্নি জেনারেল সেপ্টেম্বরে রেমিট্যান্স এলো ৩৪ হাজার কোটি টাকা বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষিকার হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে স্ত্রীর সঙ্গে ঝগড়ার জেরে শ্বশুরবাড়িতেই আগুন দিলেন জামাতা গাজায় ইসরায়েলি হামলায় সাংবাদিকসহ ৮ জন নিহত
এইমাত্রপাওয়াঃ

ফিলিস্তিন ইস্যুতে শিবসেনা নেতার মন্তব্যে ইসরাইলি দূতাবাসের ক্ষোভ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :ফিলিস্তিন ও ইহুদিবাদী ইসরাইলের মধ্যে যুদ্ধকে কেন্দ্র করে  সামাজিক যোগাযোগ মাধ্যমে শিবসেনা (ইউবিটি) নেতা সঞ্জয় রাউতের একটি মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ভারতে অবস্থিত ইসরাইলি দূতাবাস। এরপর ওই বিষয়ে সাফাই দিয়েছেন সঞ্জয় রাউত।

ইসরাইলে হামাসের আল আকসা তুফান অভিযানের ৭ দিন পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে হিটলারকে জড়িয়ে একটি পোষ্ট করেছিলেন শিবসেনা নেতা সঞ্জয় রাউত। এতে ইসরাইলি দূতাবাস কেবল তীব্র আপত্তিই প্রকাশ করেনি, পররাষ্ট্র মন্ত্রণালয়কে বিষয়টি জানানোর পাশাপাশি লোকসভার স্পিকার ওম বিড়লাকেও একটি চিঠি লিখেছে।

গতকাল (শনিবার) ওই বিষয়ে শিবসেনা (ইউবিটি) নেতা রাউত বলেছেন, তিনি তার হিটলার বিষয়ক টুইট মুছে দিয়েছেন। সেটি ইসরাইলের ভাবাবেগে  আঘাত করার উদ্দেশ্যে করা হয়নি। কিন্তু আশ্চর্যের বিষয় হল মুছে ফেলা পোষ্টের এক মাস পর ইসরাইলি দূতাবাসের লেখা চিঠি প্রমাণ করে যে দূতাবাসকে কেউ নিশ্চয় অনুপ্রাণিত করেছে।

শিবসেনা (ইউবিটি) নেতা সঞ্জয় রাউত বলেন, ‘আমি ইসরাইল সম্পর্কে শুধু এটুকুই বলতে পারি যে আমরা হামাসের হামলার নিন্দা করেছি যারা ইসরাইলে ঢুকে সেখানকার লোকজনকে জিম্মি করেছে। গাজা উপত্যকায় শিশু, বৃদ্ধা, মায়েদের সাহায্য করা উচিত, তাদের হত্যা করা উচিত নয়, এটি আমাদের মানবতা এবং এটি যুদ্ধের নিয়ম। এ বিষয়ে আমরা মন্তব্য করেছি, এতে কেউ আহত হলে আমি কী করতে পারি।’

প্রসঙ্গত, ফিলিস্তিনে গাজার আল-শিফা হাসপাতালে ইহুদিবাদী ইসরাইলের বর্বর হামলার পর শিবসেনা (ইউবিটি) নেতা রাউত সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় লিখেছিলেন –কেন হিটলার ইহুদিদের এত ঘৃণা করতেন? এখন বোঝা যাচ্ছে? সঞ্জয় রাউত অবশ্য পরে টুইটটি মুছে ফেলেছিলেন। কিন্তু ততক্ষণে ইসরাইলি কর্মকর্তারা তার স্ক্রিনশট নিয়ে নিয়েছিলেন। টুইটটি মুছে ফেলার আগে সেটি ২৯৩০০০ বারের বেশি দেখা হয়েছিল।

গণমাধ্যমে প্রকাশ- ইসরাইলি কর্তৃপক্ষ কেন্দ্রীয় সরকারের উদ্দেশ্যে লেখা চিঠিতে বলেছেন,  ইসরাইলিরা বিস্ময় প্রকাশ করেছে যে একজন ভারতীয় এমপি এমন ইহুদি-বিদ্বেষের সাথে জড়িত হবেন যা ভারতে আগে কখনও দেখা যায়নি।

গত অক্টোবরে ফিলিস্তিন-ইসরাইল সংঘর্ষ শুরু হওয়ার পর থেকেই শিবসেনা নেতা সঞ্জয় রাউত বেশ সোচ্চার। গত মাসে, তিনি কেন্দ্রীয় সরকারে ক্ষমতাসীন বিজেপিকে একটি সন্ত্রাসী গোষ্ঠীর সাথে তুলনা করেছিলেন এবং পরে বলেছিলেন ভারত ইসরাইলকে সমর্থন করছে কারণ তারা নরেন্দ্র মোদী সরকারকে পেগাসাস গুপ্তচরবৃত্তি সফ্টওয়্যার সরবরাহ করেছিল।

 

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page