September 9, 2026, 4:13 am
শিরোনামঃ
ঝিনাইদহে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত  যশোর কারাগারে কয়েদির মৃত্যু ভারতে কারাভোগের পর বেনাপোল দিয়ে দেশে ফিরেছেন দুই বাংলাদেশি নারী অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির মৈত্রী এক্সপ্রেস চালুর বিষয়ে ভারত-বাংলাদেশ ইতিবাচক : সড়কমন্ত্রী মন্ত্রী-প্রতিমন্ত্রীদের সরকারি ভ্রমণ বিল নিয়ে নতুন নির্দেশনা নওগাঁয় বাড়ির সামনে স্বর্ণকারকে হত্যা করে স্বর্ণ ও টাকা ছিনতাই চট্টগ্রামে দুই শিশুর পেটের ভেতর মিলল ৬ হাজার ৬১৫ পিস ইয়াবা হুথিদের কবল থেকে রাজধানী সানা পুনরুদ্ধারের সিদ্ধান্ত ইয়েমেনের ফিলিস্তিনিদের তাৎক্ষণিক সুরক্ষা নিশ্চিতের দাবি আরব লীগের
এইমাত্রপাওয়াঃ

ফিলিস্তিন বিষয়ক তেহরান সম্মেলনে তালেবান পররাষ্ট্রমন্ত্রীর অংশগ্রহণ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  আফগানিস্তানের তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মোত্তাকির তেহরান সফর আন্তর্জাতিক সম্মেলনগুলোতে তালেবানদের সম্পৃক্ত করার ক্ষেত্রে ইরানের প্রচেষ্টার প্রমাণ। ইরান দেখাতে চায় মুসলিম বিশ্বের গুরুত্বপূর্ণ বিষয়ে তালেবানও মতামত প্রকাশ করতে পারে।

আফগানিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জিয়া আহমাদ তাক্কোল বলেছেন: আমির খান মোত্তাকি ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ানের আমন্ত্রণে তেহরান সফর করেছেন। ফিলিস্তিনের ওপর একটি উচ্চ-পর্যায়ের রাজনৈতিক পরামর্শমূলক সম্মেলনে অংশগ্রহণের জন্য একটি প্রতিনিধিদল নিয়ে তিনি ইরানে যান। গাজায় ইহুদিবাদী অপরাধের ব্যাপারে তালেবান একটি ভালো অবস্থান নিয়েছে এবং দেখিয়েছে যে মুসলিম বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ ইস্যুতে তাদের সক্রিয় অবস্থান রয়েছে। তারাও অপরাপর মুসলিম দেশের মতো গাজার জনগণের বিরুদ্ধে ইহুদিবাদী অপরাধের তীব্র নিন্দা জানাচ্ছে।

রাজনীতি বিশেষজ্ঞ আমিন ফারজাদ বলেছেন: পাকিস্তানের প্রেসিডেন্টও সম্প্রতি জোর দিয়ে বলেছিলেন, ফিলিস্তিন ইস্যুতে মুসলিম বিশ্বের নেতৃত্বের ভূমিকায় রয়েছে ইরান। ফিলিস্তিন বিষয়ক তেহরান বৈঠকে তালেবানকে আমন্ত্রণ জানানোর ঘটনাও ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে মুসলিম বিশ্বের ক্ষমতা ও সামর্থ্য বৃদ্ধির প্রচেষ্টারই অংশ।

ফিলিস্তিন বিষয়ক সম্মেলনের আয়োজন করে ইরান প্রমাণ করেছে তারা সেদেশের  জনগণের আশা-আকাঙ্ক্ষাকে জোরালোভাবে সমর্থন করে। পক্ষান্তরে তথাকথিত মানবাধিকার রক্ষার দাবিদাররা ইহুদিবাদীদের অপরাধের বিরুদ্ধে নীরব ‌এমনকি গাজায় যুদ্ধবিরতি প্রস্তাবে ভেটো দেয়। তাই গাজায় ইহুদিবাদী অপরাধের বিরুদ্ধে মুসলিম বিশ্বকে সুসংগঠিত এবং শক্তিশালী করা প্রয়োজন। ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রচেষ্টায় ফলে সেই প্রক্রিয়া ক্রমশ শক্তিশালী হচ্ছে। অপর এক রাজনীতি বিশেষজ্ঞ সৈয়দ ঈসা মাজারী বলেছেন: মুসলিম বিশ্ব ঐক্যবদ্ধ হলে আন্তর্জাতিক অঙ্গনে একটি গুরুত্বপূর্ণ এবং প্রভাবশালী শক্তি হয়ে উঠতে পারে।

এরইমধ্যে তালেবান আফগানিস্তানে আড়াই বছরেরও বেশি সময় ধরে ক্ষমতায় ফিরে এসেছে। যদিও এর সার্বভৌমত্ব আন্তর্জাতিকভাবে এখনও স্বীকৃত নয়, তবে মুসলিম বিশ্বের সদস্য হিসাবে তারা তাদের অবস্থান ঘোষণা করতে পারে। এদিক থেকে বিচার করলে তেহরান সম্মেলনে আফগানিস্তানের অংশগ্রহণ গুরুত্বপূর্ণ তাৎপর্য বহন করে। তালেবান বারবার গাজায় ইহুদিবাদীদের অপরাধের নিন্দা করে প্রমাণ করেছে তারা সেই সব দেশের সাথে রয়েছে যারা সার্বিক গুরুত্ব সহকারে ফিলিস্তিনকে সমর্থন করে এবং কার্যত মাঠে রয়েছে।

ইরানের প্রেসিডেন্ট রায়িসি ওই সম্মেলনে ন্যায়ভিত্তিক একটি নয়া বিশ্ব ব্যবস্থা প্রতিষ্ঠা করার জোর আহ্বান জানান। তেহরানে ফিলিস্তিন বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনকে এক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ উল্লেখ করে তিনি এ ধরনের প্রচেষ্টা দীর্ঘ সময়ের জন্য চালিয়ে যাওয়ার আহ্বান জানান।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page