March 27, 2026, 8:10 am
শিরোনামঃ
মহান স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন রাজারবাগ থেকেই শুরু হয়েছিল স্বাধীনতার প্রেক্ষাপট : স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক দাসত্ব ও শোষণ নির্মূলে জোরালো আহ্বান জানিয়েছে বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর বাংলাদেশের স্বাধীনতা দিবসে রাজা চার্লসের শুভেচ্ছা ঝিনাইদহের মহেশপুরে ইউএনও’র বক্তব্যে শহীদ জিয়ার নাম না থাকায় স্বাধীনতা দিবসের অনুষ্ঠান বর্জন করল বিএনপি ঝিনাইদহের ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে জামায়াত-বিএনপির সংঘর্ষে কৃষকদল নেতার মৃত্যু রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে বাসডুবির ঘটনায় ২৬ জন নিহত ইসরায়েলের পক্ষ হয়ে ইরানের বিরুদ্ধে লড়াইয়ের কড়া হুঁশিয়ারি দিলেন উগান্ডা সেনাপ্রধান ইরানকে ড্রোন-খাদ্য-ওষুধ সরবরাহ করছে রাশিয়া
এইমাত্রপাওয়াঃ

ফ্রন্টলাইনে যুদ্ধ থামাতে ট্রাম্পের প্রস্তাব ভালো সমঝোতা : জেলেনস্কি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বর্তমান ফ্রন্টলাইনে যুদ্ধ থামানোর আহ্বানটি ‘একটি ভালো সমঝোতা।’

তবে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই প্রস্তাব গ্রহণ করবেন কি না— তা নিয়ে তিনি সন্দেহ প্রকাশ করেছেন।

অসলোতে এক সংক্ষিপ্ত সফরের সময় জেলেনস্কি সাংবাদিকদের বলেন, ট্রাম্প প্রস্তাব দিয়েছিলেন— ‘আমরা যেখানে আছি সেখানেই থাকুন এবং আলোচনা শুরু করুন।’

তিনি আরো বলেন, আমি মনে করি— এটি একটি ভালো সমঝোতা। কিন্তু আমি নিশ্চিত নই যে, পুতিন এটি সমর্থন করবেন কি না এবং আমি প্রেসিডেন্টকে (ট্রাম্পকে) এটি বলেছি।

২০২২ সালে শুরু হওয়া ইউক্রেনে রাশিয়ার পূর্ণাঙ্গ আগ্রাসনের অবসান ঘটানোর প্রচেষ্টা আবারও থমকে গেছে বলে মনে হচ্ছে।

সাম্প্রতিক দিনগুলোতে ট্রাম্প মস্কো ও কিয়েভ উভয়কেই তাদের বর্তমান যুদ্ধক্ষেত্রে যুদ্ধ বন্ধ করার আহ্বান জানিয়েছেন।

গতকাল মঙ্গলবার ট্রাম্প বলেন, বুদাপেস্টে পুতিনের সঙ্গে শীর্ষ সম্মেলনের পরিকল্পনা তিনি স্থগিত রেখেছেন। কারণ, তিনি অকার্যকর কোনো বৈঠক চান না।

এদিকে, রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ আজ বুধবার বলেছেন, পুতিন ও ট্রাম্পের মধ্যে শীর্ষ সম্মেলনের প্রস্তুতি চলমান রয়েছে।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page