September 12, 2026, 9:38 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে সেবা আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে প্রায় দুই শতাধিক গাছের চারা রোপণ মাগুরায় পাওনা টাকা নিয়ে বীর মুক্তিযোদ্ধার মামলা ; তিন সাক্ষীর জবানবন্দি নিয়ে পুলিশের বিরুদ্ধে অভিযোগ আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি : প্রধানমন্ত্রী সারের কোনো ক্রাইসিস নেই কিন্তু দুষ্টচক্র সার মজুতের চেষ্টা করছে : কৃষিমন্ত্রী সরকারি ছুটি ছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো ‘অফ ডে’ থাকবে না : ত্রাণমন্ত্রী সরকারের ৬ মাসে খাদ্য মজুত বেড়েছে দেড় লাখ টনের বেশি খুলনায় দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত ফরিদপুরে কার্টন থেকে অজ্ঞাত ব্যক্তির ৬ টুকরো মরদেহ উদ্ধার দিল্লিতে শি জিনপিংয়ের ২৪ ঘণ্টার সফর ; নিরাপত্তায় মোতায়েন ১৫ হাজারের বেশি পুলিশ হুথিদের ওপর ড্রোন হামলা চালালো ইয়েমেন
এইমাত্রপাওয়াঃ

ফ্লয়েডদের ঘাড় থেকে হাঁটু নামিয়ে মানবাধিকার নিয়ে কথা বলুন : আমেরিকাকে ইরান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলার ইরানে মানবাধিকারের ব্যাপারে যে দাবি করেছেন তেহরান সে দাবির বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছে।

ইরানের সরকারি তথ্য কাউন্সিলের প্রধান সেপেহর খিলজি বলেছেন: আমেরিকার উচিত তাদের নাগরিকদের বিশেষ করে কৃষ্ণাঙ্গ মানুষদের শ্বাস নেওয়ার সুযোগ দেওয়ার পর মৌলিক স্বাধীনতার কথাটি উচ্চারণ করা।

ইরানি নিউজ এজেন্সি ইসনা জানিয়েছে, ইরানের সরকারি তথ্য কাউন্সিলের প্রধান সেপেহর খিলজি আজ (বৃহস্পতিবার) মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের মানবাধিকার সংক্রান্ত দাবির প্রতিক্রিয়ায় একটি টুইট লিখেছেন। সেখানে তিনি ম্যাথিউ মিলারকে সম্বোধন করে বলেছেন: জর্জ ফ্লয়েডদের ঘাড় থেকে আপনার হাঁটু নামিয়ে নিয়ে এবং কৃষ্ণাঙ্গ মানুষদের শ্বাস নিতে সুযোগ দেওয়ার পর মৌলিক স্বাধীনতা আর মানবাধিকার নিয়ে কথা বলুন।

ম্যাথিউ মিলার সম্প্রতি এক বিবৃতিতে দাবি করেছেন আমেরিকা ইরানে মানবাধিকার ও মৌলিক স্বাধীনতার পক্ষে রয়েছে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page