July 31, 2026, 10:46 am
শিরোনামঃ
যশোরের শার্শায় আওয়ামী লীগ নেতা নাসির উদ্দীন আটক ঝিনাইদহের মহেশপুর উপজেলা ভূমি অফিসের নাইটগার্ড ও প্রসেস সার্ভারের মিস কেস বানিজ্য ; দ্রুত বদলী দরকার ভোল পাল্টে এখন সবাই জুলাইযোদ্ধা : মির্জা ফখরুল সন্তানকে সম্পত্তি লিখে দিলেও বিক্রিতে লাগবে বাবা-মায়ের সম্মতি : আইনমন্ত্রী অন্তঃসত্ত্বা মায়েদের সিজারে নিরুৎসাহিত করতে চিকিৎসকদের প্রতি আহ্বান জানালেন স্বাস্থ্যমন্ত্রী কক্সবাজারে মাঠ থেকে পাঁচতারকা হোটেল কর্মচারীর মরদেহ উদ্ধার গোলাপগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা ; সারজিস আলমের গাড়ি ভাঙচুর টোকিওর বিকল্প রাজধানীর খুঁজছে জাপান ইসরায়েলে গেছে কয়েক লাখ ভারতীয় অস্ত্র-গোলাবারুদ যুক্তরাষ্ট্র-ইরানের আলোচনা এখনো চলমান : পাকিস্তান
এইমাত্রপাওয়াঃ

বকেয়া বেতনের দাবিতে গাজীপুরে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : দুই মাসের বকেয়া বেতনের দাবিতে গাজীপুরের চন্দ্রাতে হারডি অ্যাসোসিয়েট কারখানার শ্রমিকরা চন্দ্রা -নবীনগর মহাসড়ক অবরোধ করে রেখেছে। এতে করে ওই মহাসড়কে যানবাহন বন্ধ থাকায় দুর্ভোগে  পড়েছেন চলাচলকারীরা।

শ্রমিকরা জানায়, কালিয়াকৈরের চন্দ্রা এলাকায় হারডি অ্যাসোসিয়েট কারখানাতে গত দুই মাসের বেতন বকেয়া। মালিকপক্ষ বার বার বকেয়া বেতন দেওয়ার আশ্বাস দিলেও দেয় দিচ্ছি বলে দেয়নি। তাই বেতনের দাবিতে সকালে কারখানায় গেটে এসে জড়ো হন তারা।

ফ্যাক্টরি বন্ধ থাকায় বেতন না পেয়ে বিক্ষুব্ধ শ্রমিকরা আজ বৃহস্পতিবার সকাল ১০টা থেকে চন্দ্রা- নবীনগর মহাসড়কে অবস্থা নিয়ে অবরোধ শুরু করে। এতে করে ওই মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

তবে বিকল্প পথে উত্তরবঙ্গের যানবাহন চলাচল করছে।

গাজীপুর ইন্ডাস্ট্রিয়াল পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান জানান, শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক স্বাভাবিক রাখার চেষ্টা চলছে।

আজকের বাংলা তারিখ



Our Like Page