September 11, 2026, 4:09 pm
শিরোনামঃ
বেনাপোলে শুল্ক পরিশোধ ছাড়াই তিন ট্রাক পণ্য বের করার অভিযোগে দুই অফিসার ক্লোজ সিএমএইচে আহত ক্যাপ্টেন মহিউদ্দিনকে দেখতে গেলেন প্রধানমন্ত্রী জানুয়া‌রি-মার্চের মধ্যে পদ্মা ব‌্যা‌রে‌জের নির্মাণ কাজের উদ্বোধন হবে : পা‌নিসম্পদ মন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ভারতের সঙ্গে করা বিগত ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার বরগুনায় ৩৫০ কেজি হরিণের মাংসসহ ১ জন আটক ফরিদপুরে ফুচকা খাওয়ার সময় হাসাহাসি নিয়ে সংঘর্ষে ৬ জন আহত এআই ব্যবহার করে ক্ষেপণাস্ত্রের সফটওয়্যার তৈরি করেছে হুথিরা মার্কিন নৌসচিবকে ধন্যবাদ জানালেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হামাসের খান ইউনিস ব্রিগেডের কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলের
এইমাত্রপাওয়াঃ

বকেয়া পাওনাদির দাবিতে নবীনগর-চন্দ্রা সড়ক শ্রমিকদের অবরোধ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :   বকেয়া পাওনাদির দাবিতে আজও আশুলিয়ার নবীনগর চন্দ্রা মহাসড়ক অবরোধ করেছে চার বছর আগে বন্ধ হয়ে যাওয়া ঢাকা ইপিজেডের লেনি ফ্যাশন ও লেনি অ্যাপারেলস এর শ্রমিকরা। শ্রমিকদের অবরোধের মুখে সড়কটির উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

আজ বুধবার (২৭ নভেম্বর) সকাল থেকে ঢাকা ইপিজেড এর সামনে নবীনগর চন্দ্রা মহাসড়কে এই অবরোধ কর্মসূচি শুরু করেন শ্রমিকরা।

এর আগে গতকাল মঙ্গলবার সকাল থেকে রাত পর্যন্ত অবরোধ কর্মসূচি পালন করেন শ্রমিকরা।

করোনাকালীন সময়ে নানা সংকটের কারণে বন্ধ হয়ে যায় হংকংভিত্তিক মাস্ট গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান লেনি ফ্যাশন ও লেনি অ্যাপারেলস।

বিক্ষুব্ধ শ্রমিকরা জানায়, প্রায় চার বছর আগে কোভিড-১৯ এর দোহাই দিয়ে লেনী ফ্যাশন কারখানা বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। তিন মাসের বকেয়া বেতন, আনলিভ সার্ভিস বেনিফিটের দাবিতে এই বিক্ষোভ কর্মসূচি পালন করছেন তারা।

চার বছর আগে কারখানা বন্ধ হলেও এখনো শ্রমিকদের বকেয়া পাওনাদি পরিশোধ করা হয়নি। বারবার তারিখ দিয়েও কথা রাখছে না বেপজা কর্তৃপক্ষ। পাওনা পরিশোধ না করা হলে সড়ক থেকে শ্রমিকরা সড়বেন না বলেও জানান।

শিল্প পুলিশ জানায়, ডিইপিজেডের লেনী ফ্যাশনের শ্রমিকরা বকেয়া পাওনা আদায়ের দাবিতে মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন। তারা কর্তৃপক্ষ ও শ্রমিকদের সাথে কথা বলে বিষয়টি সমাধানের চেষ্টা চালাচ্ছে।

মো. ইসলাম নামে লেনী অ্যাপারেলসের একজন কর্মী বলেন, চার বছর আগে কারখানা বন্ধ হওয়ার সময়কার এক মাসের বেতনসহ অন্যান্য পাওনা ও সার্ভিস বেনিফিট মিলিয়ে ৪৪ হাজার টাকা পাওনা রয়েছে আমার। এক টাকাও এখনো পাইনি। আগামী ৩০ তারিখে শ্রমিকদের টাকা দেওয়ার আশ্বাস দিলেও শ্রমিকরা ধারণা করছেন এই তারিখেও তাদের টাকা দেওয়া হবে না। যার কারণে সড়ক অবরোধ করেছেন শ্রমিকরা।

জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ফরিদুল ইসলাম বলেন, ২০২১ সালে সংকটের মুখে বন্ধ হয়ে যায় ডিইপিজেডের কারখানা লেনী ফ্যাশন ও লেনী অ্যাপারেলস। বন্ধ হয়ে গেলেও কারখানাটির শ্রমিকদের সার্ভিস বেনিফিটসহ বিভিন্ন পাওনা এখনও বকেয়া রয়েছে।

এ বিষয়ে ডিইপিজেড নির্বাহী পরিচালক আবদুস সোবহানের বক্তব্য পাওয়া যায়নি।

এদিকে, অপ্রীতিকর ঘটনা এড়াতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা প্রস্তুত রয়েছে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page