August 8, 2026, 7:51 am
শিরোনামঃ
কক্সবাজারে হবে আঞ্চলিক রাসায়নিক পরীক্ষাগার ; কমবে মাদক মামলার জট : স্বরাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরে বিচারিক প্রক্রিয়া অনুসরণ করুক : আইনমন্ত্রী ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি : স্থানীয় সরকারমন্ত্রী সিলেটের ওসমানী নগরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৮ জন নিহত রাজশাহীতে ডিবি পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে দুই যুবককে আটক করে গণধোলাই দিলো স্থানীয়রা অন্ধকারে মোজতবা খামেনির সঙ্গে বৈঠক ; আসল মানুষ কিনা প্রশ্ন ইরানের প্রেসিডেন্টের ইরানের বিরুদ্ধে বাংলাদেশ-পাকিস্তানসহ ১৩ দেশের জোট ইসরায়েলের শান্তি প্রতিষ্ঠার কোনো পরিকল্পনা নেই : তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী ‌ নদীদূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার সুযোগ নেই : প্রধানমন্ত্রী দুর্ঘটনায় আহতদের জরুরি চিকিৎসায় সব হাসপাতালে সার্কুলার জারির নির্দেশ দিলো হাইকোর্ট
এইমাত্রপাওয়াঃ

বগুড়ায় পুলিশে চাকরি দেওয়ার নামে প্রতারণা ; ৩ লাখ টাকাসহ ১ জন গ্রেফতার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বগুড়ায় পুলিশ কনস্টেবল পদে চাকরির প্রলোভন দেখিয়ে পাঁচ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে জাকির হোসেন (৫৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তিন লাখ টাকা ও নিয়োগের লিখিত পরীক্ষার প্রবেশপত্রের ফটোকপি উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (২৩ মার্চ) শহরের সপ্তপদী মার্কেট থেকে ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। বগুড়া জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ইনচার্জ মো. সাইহান ওলিউল্লাহ বিষয়টি নিশ্চিত করেন।

জাকির হোসেন বগুড়ার গাবতলী উপজেলার চক সেকেন্দার গ্রামের আবদুস সালামের ছেলে।

ডিবির ইনচার্জ মো. সাইহান ওলিউল্লাহ বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে জাকির তার সহযোগী আবদুর রাজ্জাক ও সানাকে নিয়ে সরকারি চাকরির প্রলোভনে টাকা হাতিয়ে নেওয়ার কথা স্বীকার করেছেন। শুক্রবার তাকে আদালতের মাধ্যমে বগুড়া কারাগারে পাঠানো হয়েছে। পলাতক অপর আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।’

মামলার এজাহার ও ডিবি পুলিশ সূত্রে জানা যায়, বগুড়া সদর উপজেলার বুজরুক মাঝিরা গ্রামের ইকবাল হোসেনের ছেলে গত বছরের ডিসেম্বরে পুলিশ কনস্টেবল পদে চাকরির আবেদন করেন। এ সময় গাইবান্ধার গোবিন্দগঞ্জের কাপাসিয়ার আবদুর রাজ্জাক চাকরি দেওয়ার জন্য ১৪ লাখ টাকা দাবি করেন। প্রলোভন দেখানোর এক পর্যায়ে ইকবাল রাজি হন। পরে তার ছেলে সব পরীক্ষা শেষে প্রাথমিকভাবে উত্তীর্ণ হন। খবর পেয়ে আবদুর রাজ্জাক তার সহযোগী জাকির হোসেন ও সোনাতলার রানীরপাড়ার মো. সানাকে সঙ্গে নিয়ে ইকবাল হোসেনের বাড়িতে যান। জাকির নিজেকে পুলিশের বড় কর্মকর্তা দাবি করে ইকবালের ছেলেকে চাকরি দেওয়ার আশ্বাস দেন। এ সময় পাশ করে দেওয়ার কথা বলে ১০ লাখ টাকা দাবি করেন। পরে ইকবাল গত ২১ মার্চ সদরের চন্ডিহারা মহাসড়কের পাশে একটি হোটেলে নগদ পাঁচ লাখ টাকা ও স্বাক্ষরসহ ১৪ লাখ টাকার চেক দেন। জাকির এ সময় লিখিত পরীক্ষার প্রবেশপত্রের ফটোকপি দেন। পরবর্তীতে ইকবাল হোসেন খোঁজ নিয়ে জানতে পারেন, জাকির ও অন্যরা পুলিশের কেউ নয়। তিনি প্রতারণার শিকার হয়েছেন। পরে তিনি সদর থানায় তাদের বিরুদ্ধে মামলা করেন।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page