April 25, 2026, 10:34 pm
শিরোনামঃ
বর্তমান সরকার মানুষের আশার প্রতিফলন : প্রধানমন্ত্রী জামায়াত আমির কখনও সুস্থ চিন্তা করতে পারে না : স্থানীয় সরকারমন্ত্রী উপায় না পেয়েই তেলের দাম সমন্বয় করা হয়েছে : পরিবহন মন্ত্রী আগামী এক সপ্তাহের মধ্যে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়ে আসতে পারে : বিদ্যুৎ প্রতিমন্ত্রী চট্টগ্রামে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত পিরোজপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবক নিহত বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করেছে যুক্তরাষ্ট্র ইরানকে পারমাণবিক অস্ত্র পরিত্যাগ করতে হবে : মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গে ইরানি পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক সক্ষমতার সামান্যই ব্যবহার করা হয়েছে : ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়
এইমাত্রপাওয়াঃ

বগুড়ায় মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বগুড়ায় মাকে হত্যার দায়ে গোপাল চৌহান (২২) নামের এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। রোববার (১২ নভেম্বর) দুপুরে বগুড়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ হাবিবা মণ্ডল এই রায় দেন।

গোপাল চৌহান বগুড়া শহরের নাটাইপাড়া এলাকার মৃত জগদীশ চৌহানের ছেলে।

রায়ের বিষয়টি নিশ্চিত করে অতিরিক্ত সরকারি কৌঁসুলি (এপিপি) বিনয় কুমার ঘোষ রজত বলেন, ২০২০ সালের ৬ ফেব্রুয়ারি রাতে গোপাল তার মা সোনিয়া চৌহানকে (৬৫) নিজ বাড়িতে হত্যা করেন। হত্যার পর সকালে গোপাল নিজেই থানায় হাজির হন। পরে পুলিশ সোনিয়া চৌহানের মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় নিহতের বড় ছেলে মিঠুন চৌহান বাদী হয়ে হত্যা মামলা করেন। পরে ৮ ফেব্রুয়ারি ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন গোপাল।

এপিপি আরও বলেন, গোপাল কিছু করতেন না, মন্দিরে মন্দিরে ঘুরে বেড়াতেন। তিনি ছোট থাকতেই তার বাবা মারা যান। গোপালের ধারণা, তার মা সোনিয়া বাবাকে হত্যা করেছেন। এ নিয়ে ঘটনার দিন রাতে বাড়িতে যান গোপাল। তখন তার মা ঘুমিয়ে ছিলেন। ওই সময় মোটা সুতা দিয়ে মায়ের গলায় পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করেন গোপাল। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত আজ এই রায় দিয়েছেন।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page