October 13, 2026, 5:25 am
শিরোনামঃ
নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে ‘জিরো টলারেন্স’ কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই : রাষ্ট্রপতি রোহিঙ্গাদের দীর্ঘ অবস্থানে অর্থনীতি ও পরিবেশে চাপ বাড়ছে : প্রধানমন্ত্রী নারীর ক্ষমতায়নকে কেবল একটি সাধারণ ধারণা হিসেবে দেখলে হবে না : গণশিক্ষা প্রতিমন্ত্রী মধ্যপ্রাচ্যের পরিস্থিতিতে সৌদিতে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান রংপুরে কাঁঠাল গাছ থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার সিলেটে স্ত্রীর ছবি তোলার প্রতিবাদ করায় যুবককে ছুরিকাঘাতে হত্যা সিইসি জ্ঞানেশ কুমারের ঘুম উড়ে গেছে : রাহুল গান্ধী  এয়ারলাইনসগুলোকে সৌদি আকাশসীমা এড়িয়ে চলার হুঁশিয়ারি দিলো ইয়েমেন বিদ্রোহী গোষ্ঠী  ঝিনাইদহের মহেশপুরে আইন-শৃঙ্খলা কমিটির অক্টোবর মাসের মাসিক সভা অনুষ্ঠিত ভারতে উচ্চস্বরে আজান দেওয়ায় মুয়াজ্জিন আটক
এইমাত্রপাওয়াঃ

বগুড়ায় শিল্প উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বগুড়া বিসিকের উদ্যোগে পাঁঁচ দিনব্যাপী শিল্প উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে আজ।
বেলা সাড়ে ১১টায় বগুড়া বিসিক কার্যালয়ে প্রশিক্ষণের কোর্সের (১ম ব্যাচ) উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বগুড়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ-আল-মারুফ। বগুড়া বিসিক জেলা কার্যালয়ের উপমহাব্যবস্থাপক একেএম মাহফুজুর রহমানের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন বগুড়া সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি আখতারুজ্জামান।
বিজনেস প্লানসহ অন্যান্য বিষয়ের উপর ১০ সেপ্টেম্বর থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত ২৫ প্রশিক্ষণার্থীকে এই প্রশিক্ষণ প্রদান করা হবে।
প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন কালে প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ-আল-মারুফ বলেন, উদ্যোক্তা হতে বেশি পুঁজির প্রয়োজন হয় না। প্রধানমন্ত্রী বলেছেন- দেশে দক্ষ উদ্যোক্তা তৈরি করতে হবে, যাতে তারা অন্যেকে চাকরি দিতে পারে। একজন দক্ষ উদ্যোক্তা হতে হলে  প্রশিক্ষণ জরুরী। বিসিক দক্ষ উদ্যোক্তা তৈরিতে কাজ করে যাচ্ছে।
বিসিক শিল্পনগরী কর্মকর্তা শাহিনুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন- বগুড়া জেলা বিসিক কার্যালয়ের উপ-ব্যবস্থাপক জিন্নাত আরা ও উদ্যোক্তাদের মধ্যে বক্তব্য রাখেন- শাহাদাত হোসেন ও মাশরুফা আক্তার।

 

 

আজকের বাংলা তারিখ

  • ১৩ই অক্টোবর, ২০২৬
  • ২৮শে আশ্বিন, ১৪৩৩
  • ১লা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page