September 17, 2026, 12:08 pm
শিরোনামঃ
গুলশান-ধানমণ্ডি- নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী দেশের পর্যটন খাতকে আন্তর্জাতিক রূপ দিতে বিনিয়োগ বাড়াবে সরকার : পর্যটনমন্ত্রী ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি নিশ্চিতে ‘ভূমি দৃষ্টি অ্যাপ’ উদ্বোধন স্থানীয় সরকারের সব প্রতিষ্ঠানের ভবনে বসাতে হবে সৌর প্যানেল টাঙ্গাইলে শিশুপুত্রকে কুপিয়ে হত্যা করলেন মা শরীয়তপুরে কবরস্থানের জমি নিয়ে বিরোধের জেরে অটোচালককে কুপিয়ে হত্যা মরক্কোর সঙ্গে পূর্ণাঙ্গ কূটনৈতিক সম্পর্ক স্থাপন করছে ইসরায়েল রাশিয়ার জ্বালানি-প্রতিরক্ষা খাতে কঠোর নিষেধাজ্ঞা বিল পাস যুক্তরাষ্ট্রের কংগ্রেসে পরাজয় ঢাকতে হলিউডি সিনেমার মতো গল্প তৈরি করে যুক্তরাষ্ট্র : আইআরজিসি  যশোরে এজলাস কক্ষ থেকে মামলার নথি চুরির দায়ে আইনজীবী আটক
এইমাত্রপাওয়াঃ

বগুড়ায় সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির ১৫৫ বস্তা চালসহ দুই ব্যবসায়ী গ্রেপ্তার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বগুড়ায় সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির ১৫৫ বস্তা চালসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার ভোর রাত তিনটায় সদরের লাহিড়ীপাড়া ইউনিয়নের কমলপুর গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও এক ব্যবসায়ী পালিয়ে গেছেন। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা দিয়ে আজ দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার দুই জন হলেন সদর উপজেলার দোবাড়ীয়া গ্রামের মো. ফেরদৌস আলম (৩৮) এবং দক্ষিনভাগ গ্রামের মো. মোখলেছার রহমান দিপু (৫৫)। পালিয়ে যাওয়া ব্যক্তির নাম আলম প্রামাণিক। তিনি গাবতলীর রামেশ্বপুর ইউনিয়নের বাসিন্দা। এরা তিনজন কমলপুর গ্রামের মীর সেমি অটো রাইস মিল এ্যান্ড কালার সার্টার মিলের গোডাউন ভাড়া নিয়ে চাল করে ব্যবসা করতেন।

বিষয়টি নিশ্চিত করে বগুড়া সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. শাহিনুজ্জামান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ১৫৫ বস্তা চাল উদ্ধার করা হয়। খাদ্য অধিদপ্তর বিভাগের নাম সম্বলিত প্রতিটি বস্তার গায়ে লেখা আছে ‘শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ’। প্রতি বস্তা ৩০ কেজি ওজন হিসেবে ১৫৫ বস্তায় মোট চার হাজার ৬৫০ কেজি চাল উদ্ধার করা হয়। তারা দীর্ঘদিন ধরে সরকারি চাল অবৈধপন্থায় কালোবাজারে কেনাবেচা করে আসছিলেন। তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page