September 20, 2026, 12:56 pm
শিরোনামঃ
প্রধানমন্ত্রী কাল নিউইয়র্কের যাচ্ছেন ; ২৪ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ আওয়ামী লীগের অপতৎপরতায় সরকার মোটেই শঙ্কিত নয় : স্বরাষ্ট্রমন্ত্রী জাতিসংঘে যতদিন প্রয়োজন ততদিনই সফর করবেন প্রধানমন্ত্রী : পররাষ্ট্র সচিব সিরাজগঞ্জে লং মার্চে যাওয়ার পথে জামায়াত নেতাকে কুপিয়ে জখম ব্রাহ্মণবাড়িয়ায় সীমান্তে কাঁটাতারের পাশে বাংলাদেশি কিশোরের লাশ উদ্ধার ইরানের শর্ত না মানা পর্যন্ত হরমুজ বন্ধ থাকবে : ইরানের স্পিকার ‘মক্কা চুক্তি’র আওতায় সৌদিকে সামরিক সহায়তার প্রস্তাব তুরস্কের ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের খরচ ৪৫০০ কোটি ডলার ছাড়িয়ে গেছে : পেন্টাগন যশোরের কেশবপুরে ঝটিকা মিছিল থেকে আওয়ামী লীগের ৮ নেতাকর্মী আটক জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
এইমাত্রপাওয়াঃ

বগুড়ায় ১১০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বগুড়ায় ১১০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব। বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ২টায় বগুড়া-রংপুর মহাসড়কের মাটিডালি বিমান মোড় থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

এসময় মাদকদ্রব্য পরিবহনের কাজে ব্যবহত পিকআপ ভ্যান জব্দ করা হয়।

শুক্রবার বেলা ১১টার দিকে র‌্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার (পুলিশ সুপার) মীর মনির হোসেন নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেন।

গ্রেপ্তার দুই যুবক হলেন- কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার উত্তর তেতাভুমি গ্রামের আব্দুর ওহিদের ছেলে তমু মিয়া ও হোসেন মিয়ার ছেলে পিকআপ ভ্যান চালক নাজমুল হাসান।

কোম্পানী কমান্ডার (পুলিশ সুপার) মীর মনির হোসেন বলেন, গোপন খবরে বৃহস্পতিবার দিবাগত রাতে বগুড়া-রংপুর মহাসড়কের মাটিডালি বিমান মোড়ে চেকপোস্ট বসিয়ে অভিযান চালানো হয়। পিকআপ ভ্যান দিবাগত রাত সোয় ২টার দিকে চেকপোস্টে আসলে তেলের ড্রামে লুকানো ১১০ কেজি গাঁজা জব্দ করে পাওয়া যায়। এসময় ওই গাড়ির চালক নাজমুল হাসান ও সঙ্গে থাকা তমু মিয়াকে গ্রেপ্তার করা হয়।

তিনি আরও বলেন, প্রেপ্তার দুজন সংঘবদ্ধ মাদক চোরাচালান চক্রের সদস্য। সারাদেশেই তারা মাদকের সরবরাহ করে থাকনে। এ দুজনের বিরুদ্ধে প্রচলিত মাদকদ্রব্য আইনে সদর থানায় মামলা হয়েছে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page