September 8, 2026, 8:03 am
শিরোনামঃ
মাগুরায় বিদ্যালয়ের নৈশপ্রহরীর বিরুদ্ধে মাদক ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ সংঘাত ও প্রতিশোধ নয় বরং সহনশীল রাজনীতির দিকে দেশকে নিয়ে যেতে হবে : রাষ্ট্রপতি রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস জাপানের একজন ডেপুটি ও দুজন সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ এক উপজেলার সব ইউনিয়ন পরিষদের ভোট একসঙ্গে হবে : ইসি সচিব ‘রাজশাহীতে দেশবাসী তৈরি হও’ স্লোগানে যুবলীগের মিছিল যশোরে যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার সৌদি আরবে এক সপ্তাহে ১৪ হাজারের বেশি অভিবাসী আটক জ্বালানি তেল কিনতে মার্কিন নিষেধাজ্ঞার পর এবার রাশিয়ার তোপের মুখে ভারত  দক্ষিণ কোরিয়াকে ইরানের হুঁশিয়ারি ; যুক্তরাষ্ট্রের পাশে দাঁড়ালে কোনো ছাড় নয়
এইমাত্রপাওয়াঃ

বগুড়ার কাহালুর উপজেলায় সালাম দিয়ে ঘরে ঘরে চাঁদা চেয়ে নোটিশ ; টাকা না পেলে অপহরণের হুমকি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বগুড়ার কাহালুর উপজেলার একটি গ্রামের সালাম দিয়ে ঘরে ঘরে ভিন্ন ভিন্ন অংকের টাকা দাবি করে মূল দরজার সামনে নোটিশ টাঙানো হয়েছে। টাকা না পেলে ওই ঘরের ছেলে-মেয়েকে অপহরণের হুমকিও দেয়া হয়েছে নোটিশে।

শনিবার রাতের কোনো এক সময় উপজেলার মুরইল ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামে নোটিশটি টাঙানো হয়। এ ঘটনায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন ওই সকল বাড়ির লোকজন এবং এলাকাবাসী।

পুলিশ বলছে, বিষয়টিকে খুব গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।

নোটিশটিতে কারো কাছে ২০০, কারো কাছে দুই হাজার আবার কারো কাছে তিন হাজার টাকা, এভাবে ভিন্ন ভিন্ন অংকের টাকা দাবি করে উল্লেখ করা হয়েছে, ‘টাকা ৬ তারিখে দিতে হবে। না হলে ৭ তারিখ থেকে আপনাদের ছেলে-মেয়ে হারায় গেলে আমার কোন কিছু করার থাকবে না। আমি বা আমরা কে সেটা না খুঁজে, আমি যা বলছি সেটা করার চেষ্টা করেন। তাহলে কিচ্ছু হবে না। অল্প কিছু টাকার জন্য বাচ্চাদের বিপদে ফেলায়েন না। যদি ছেলে-মেয়ের মঙ্গল চান তাহলে, লোয়া-পুকুর সোলার লাইটের সাথে যে বক্স থাকবে, নিজের টাকার সাথে একটা কাগজে নিজের নাম লিখে ওই বক্স এ ফেলান আর নিজের বাচ্চাকে সুরক্ষিত করুন ধন্যবাদ। [বিঃদ্রঃ] আমার এই কাগজ আপনি পড়ছেন, তাহলে মনে করেন আপনার ছেলে/মেয়েকে তুলে আনতেও পারবো। দোয়া করে টাকাটা দিয়েন আমরা ছেলেগুলা ভালো না। ভালো থাকবেন ৬ তারিখ পর্যন্ত, আল্লাহ হাফিজ।’ এরপর নোটিশে ইংরেজিতে Shadow লেখা দেখা যায়।

এদিকে, ঘুম থেকে উঠেই বাড়ির দরজায় চাঁদাদাবির এমন নোটিশ পেয়ে আতঙ্কিত গ্রামবাসী। গ্রামের লোকজন সন্তানদের স্কুলে পাঠাতে ভয় পাচ্ছেন। সন্তানদের সব সময় চোখে চোখে রাখার চেষ্টা করছেন। আবার নোটিশ দেখার পর অনেকেই সন্তানদের স্কুলে পাঠাননি।

 

ঘটনার সত্যতা নিশ্চিত করে কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান বলেন, গ্রামের প্রায় প্রতিটি ঘরের দরজায় দরজায় স্টিকার লাগানো হয়েছে। প্রাথমিকভাবে আমরা ধারণা করছি এটা মাদকসেবীদের কাজ হতে পারে। এটা তেমন হাইগ্রেডের কেউ না। অল্প বয়সী কিছু বখে যাওয়া ছেলেপেলে থাকে না বিভিন্ন এলাকায় গ্রামে যারা সহজ পন্থায় কিছু টাকা পয়সা উপার্জন করতে চায়।

যাদের কাছে টাকা চাওয়া হয়েছে তারা যদি টাকা না দেয় সেক্ষেত্রে কোন দুর্ঘটনার আশঙ্কা দেখছেন কিনা জানতে চাইলে তিনি বলেন, ইতোমধ্যে থানা পুলিশের পাশাপাশি আমাদের সার্কেল এসপি স্যার এবং বগুড়া থেকে ডিবি পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আমাদের নজরদারি আছে, আমাদের টিম ওই গ্রামে আছে। এছাড়া আমরা মাইকে ঘোষণা দিয়ে গ্রামবাসীকে আশ্বস্ত করেছি কোন সমস্যা নেই। আমরা এখনও এমন কোন তথ্য পাইনি কারা এই ঘটনা ঘটিয়েছে। ঘটনার সাথে জড়িতদের বের করতে আমরা চেষ্টা করছি।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page