April 5, 2026, 4:51 am
শিরোনামঃ
সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের জয়ে স্পিকারের অভিনন্দন জুলাই সনদ নিজেই স্বতন্ত্র ও স্বকীয় এবং কার্যকরী : আইনমন্ত্রী মুক্তিযুদ্ধের চেতনা হৃদয়ে ধারণ করে দেশকে নতুনভাবে গড়ে তুলতে হবে : স্থানীয় সরকার মন্ত্রী হাম টিকাদান কর্মসূচি সফল করার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য সচিব খুলনায় চোর সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত সুনামগঞ্জে ফেসবুকে কমেন্ট করার জেরে সংঘর্ষে ২০ জন আহত যুদ্ধবিমান ঠেকাতে নতুন অ্যাম্বুশ কৌশল ইরানের সৌদির মার্কিন দূতাবাসে হামলা চালিয়েছে ইসরায়েল : আইআরজিসি মধ্যপ্রাচ্যে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন পুতিন ও এরদোয়ান ১৪ এপ্রিল টাঙ্গাইল থেকে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

বগুড়ায় ইয়াবাসহ দুই নারী মাদক ব্যবসায়ী আটক 

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  বগুড়ার শাজাহানপুর উপজেলায় উত্তরবঙ্গগামী ‘হানিফ পরিবহন’- এর একটি বাসে তল্লাশি কালে ২হাজার ৪০০ পিস ইয়াবাসহ দুই নারীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

বৃহস্পতিবার দিবাগত রাতে বগুড়া-ঢাকা মহাসড়কের শাজাহানপুর উপজেলার নয়মাইল এলাকায় গাড়িতে তল্লাশিকালে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন—বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার পাগলা উত্তরপাড়া গ্রামের দিপা আক্তার (৩০) ও খুলনা জেলার রূপসা উপজেলার নৈহাটি গ্রামের নুর-নাহার (৪০)। তারা সম্পর্কে ননদ-ভাবী।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) জেলা কার্যালয় সূত্রে জানা যায়, গোপন সূত্রের ভিত্তিতে বৃহস্পতিবার দিবাগত রাত ১০ টার দিকে বগুড়া-ঢাকা মহাসড়কের শাজাহানপুর উপজেলার নয়মাইল এলাকায় উত্তরবঙ্গগামী ‘হানিফ পরিবহন’- এর একটি বাস থামিয়ে তল্লাশি করা হয়। তল্লাশিকালে পাশাপাশি বসা দুই নারীকে সন্দেহ হলে তল্লাশিতে তাদের পায়ে স্কচটেপ প্যাঁচানো অবস্থায় দুইহাজার ৪০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) বগুড়া জেলা কার্যালয়ের উপ-পরিচালক জিললুর রহমান জানান, ইয়াবা সহ আটককৃত দুই নারীর বিরুদ্ধে শাজাহানপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page