April 12, 2026, 4:50 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে সংঘবদ্ধ ধর্ষণ মামলার ৫ আসামী আটক আগামী ১৪ এপ্রিল কৃষক কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টদের আধুনিক প্রযুক্তির চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার আহ্বান তথ্যমন্ত্রীর পরীক্ষায় তুমিও ফেল ৬ মাস পর আমিও ফেল : শিক্ষামন্ত্রী সিন্ডিকেটের মাধ্যমে বাজার নিয়ন্ত্রণ মুছে দেওয়া হবে : বাণিজ্যমন্ত্রী লেবাননে ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ খাগড়াছড়িতে বিশেষ অভিযান চালিয়ে ১৪০০ রাউন্ড গুলি উদ্ধার জয়পুরহাটে ধানক্ষেত থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার ; সাবেক স্বামী অটক হেজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে আলোচনায় অস্বীকৃতি ইসরায়েলের আল-আকসায় ১ লাখেরও বেশি মুসল্লির জুমার নামাজ আদায়
এইমাত্রপাওয়াঃ

বগুড়ায় ‘ডাকাত সর্দার’সহ ৩ জন গ্রেপ্তার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  বগুড়ার দুপচাঁচিয়ায় শ্বশুর ও পুত্রবধুকে শ্বাসরোধে হত্যা ও টাকা লুটের ঘটনায় তিন ডাকাতকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।

তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সোমবার তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন—উপজেলার বেরুঞ্জ গ্রামের আব্দুল হাকিম (৩৪), লক্ষীমন্ডপ গ্রামের আব্দুল মান্নান (৫০) ও আদমদিঘির বাসিকোড়া গ্রামের রফিকুল ইসলাম (৪১)। তাদের মধ্যে হাকিম ডাকাত দলের সর্দার। তার বিরুদ্ধে সাতটির বেশি মামলা আছে। ঢাকার কমলাপুর রেলস্টেশন থেকে হাকিম ও মান্নানকে গ্রেপ্তার করে বগুড়া জেলা ডিবি পুলিশ। পরে তাদের তথ্য অনুযায়ী কুড়িগ্রামের চর জামাল গ্রামে অভিযান চালিয়ে রফিকুলকে ধরা হয়।

গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে স্বর্ণের দুল, চুড়ি, আংটি, দুটি মোবাইল, ঘড়ি ও নগদ ৭ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়েছে।

আজ দুপুরে জেলা গোয়েন্দা বিভাগ কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এসব বিষয়ে জানান অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) হোসাইন মুহাম্মদ রায়হান। তিনি জানান, গত ৮ জুলাই গভীররাতে লক্ষীমন্ডপ গ্রামে ঘর থেকে ডেকে নিয়ে বৃদ্ধ আফতাব উদ্দিনকে (৬৫) মারধরের পর হত্যা করে ডাকাতরা। পরে তাঁর পুত্রবধু রিভা খাতুনকেও (২৭) একই কায়দায় খুন করা হয়। তবে বেঁচে যায় ঘরে থাকা শিশু রুকাইয়া তাসনিম মালিহা (৫)। পরে ডাকাতরা স্বর্ণালংকার, দুটি মোবাইল ও নগদ ৬ লাখ ২০ হাজার টাকা লুট করে পালিয়ে যায়।

পুলিশ কর্মকর্তা হোসাইন মুহাম্মদ রায়হান বলেন, আফতাব উদ্দিনের পুরোনো কর্মচারী আব্দুল মান্নান এই ঘটনার মূল পরিকল্পনাকারী। তিনি আগে আফতাবের সেচ পাম্পে কাজ করতেন। অসামাজিক কর্মকাণ্ডের কারণে তাকে বাদ দেওয়া হলে ক্ষোভ থেকে তিনি এই হত্যাকাণ্ড ও ডাকাতির পরিকল্পনা করেন।

তিনি বলেন, গ্রেপ্তার তিনজনকে আদালতে পাঠানো হয়েছে। পলাতকদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত আছে।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page