October 17, 2026, 4:24 pm
শিরোনামঃ
প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মানোন্নয়নে সরকার ভাতা বাড়ানোর উদ্যোগ নেবে : প্রধানমন্ত্রী রাজনীতিবিদরা ইতিহাস লেখায় মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত হয়েছে : স্পিকার ন্যায়বিচার নিশ্চিতে প্যারালিগ্যাল সেবাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে : আইনমন্ত্রী তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড : চিফ হুইপ ঝিনাইদহে সুপারি পাড়া নিয়ে বিরোধে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত ঝিনাইদহের মহেশপুরে অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে বাবা-ছেলে আটক রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে পাথর বাঁধা যুবকের মরদেহ উদ্ধার যশোরের বেনাপোলে ভ্যানের ছাউনি থেকে পিস্তল-গুলি ও ম্যাগজিন উদ্ধারসহ চালক আটক হাম-জ্বরে আক্রান্ত হয়ে মারা গেলেন চৌগাছার পাশাপোল ইউপি চেয়ারম্যান সবুজ ইরানের ‘পিক্যাক্স মাউন্টেনে’ হামলার হুমক দিলেন ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

বগুড়ায় দেয়ালে ‘জয় বাংলা’ লেখায় ছাত্রলীগ কর্মীকে পুলিশে দিল যুবদল নেতা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  বগুড়ার শেরপুর উপজেলার বিভিন্ন দেয়ালে ‘জয় বাংলা ও শেখ হাসিনাতেই আস্থা’ লেখায় জনি (২৩) নামের এক ছাত্রলীগ কর্মীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে যুবদলের নেতাকর্মীরা। এসময় স্থানীয়রাও যুবদল নেতাকর্মীদের সঙ্গে যোগ দেয় বলে জানা গেছে।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বেলা ১১টার দিকে উপজেলার কুসুম্বি ইউনিয়নের বনমরিচা এলাকায় এ ঘটনা ঘটে। জনি শেরপুর সরকারি কলেজের ছাত্রলীগের সাবেক সদস্য ও কলেজ রোড এলকার মৃত শরিফুল ইসলামের ছেলে।

উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক সবুজ জানান, গত বুধবার সকালে শেরপুর সরকারি কলেজের দেয়ালে, পুন্যতলা, বনমরিচা বটতালার বিভিন্ন দেয়ালে ‘জয় বাংলা, শেখ হাসিনাতেই আস্থা’ এসব লেখা দেখা যায়। বিষয়টি নিয়ে এলাকার মধ্যে ব্যাপক আলোচনা হয়। পরে আমরা দেয়ালের লেখা মুছে ফেলতে নিলে শেরপুর সরকারি কলেজের ছাত্রলীগের সভাপতি জান্নাতের ছোট ভাই ও  কলেজ ছাত্রলীগের সাবেক সদস্য জনি মোবাইলে আমাদের জানায় দেয়ালের লেখা মুছে ফেললে আবারও লেখা হবে। এতে আমরা বুঝতে পারি জনিই এই স্লোগান গুলো লিখেছে। তখন আমরা তাকে খুঁজে বনমরিচা এলাকা থেকে আটক করলে জনি লেখার কথা স্বীকার করে এবং তার সঙ্গে লালন, সাগর নামে আরো দুজন জড়িত থাকার কথা স্বীকার করে। পরে জনিকে পুলিশে সোপর্দ করি।

এ বিষয়ে শেরপুর থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম বলেন, আটক জনির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।

 

 

আজকের বাংলা তারিখ

  • ১৭ই অক্টোবর, ২০২৬
  • ২রা কার্তিক, ১৪৩৩
  • ৫ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page