October 8, 2026, 12:40 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে ঝড় ও শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি ঝিনাইদহের মহেশপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত যশোরে গরু চোর সন্দেহে গণপিটুনিতে প্রতিবন্ধী হত্যার দায়ে মামলা ; পুরুষ শূন্য গ্রাম দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে : মুক্তিযুদ্ধমন্ত্রী হামের টিকার আওতায় ২ কোটি শিশু ; এক মাসে দেওয়া হবে আরও ৩৫ লাখ : স্বাস্থ্য প্রতিমন্ত্রী অর্থপাচার করে বাংলাদেশে বিনিয়োগ ; সুইস নাগরিকের তথ্য চাইলো ইউএই শিগগিরই আসছে প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি নওগাঁয় বয়লার বিস্ফোরণে শ্রমিকের মৃত্যু ; আহত ৪ জন রাজশাহীতে পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় ২৩৪ জন আটক ইরান যুদ্ধে এখন পর্যন্ত ৮১ সামরিক বিমান হারিয়েছে যুক্তরাষ্ট্র
এইমাত্রপাওয়াঃ

বন্যায় দিল্লির সরকারি অফিস-আদালত ও স্কুল-কলেজ বন্ধ ঘোষণা 

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : যমুনার পানি রেকর্ড উচ্চতায় পৌঁছানোয় ভারতের দিল্লিতে বন্যা পরিস্থিতির আরো অবনতি হয়েছে। বন্ধ ঘোষণা করা হয়েছে সব সরকারি অফিস-আদালত ও স্কুল-কলেজ। 

স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল ৭টার দিকে তথ্য অনুযায়ী যমুনা নদীর পানি বিপৎসীমার তিন মিটার ওপর দিয়ে বইছে। ভারতের উত্তরাঞ্চলের হিমাচল প্রদেশে টানা চার-পাঁচ দিন ধরে ভারি বৃষ্টির পানি নেমে এসে হরিয়ানা রাজ্যের হাতিনিকুন্ড ব্যারেজ উপচে পড়ছে।

ওই ব্যারেজের পানি পড়ছে যমুনায়। এরফলে এরইমধ্যে বন্যার পানি মুখ্যমন্ত্রী কেজরিওয়ালের বাসভবন ও বিধানসভার আধ কিলোমিটার দূরত্বে পৌঁছে গেছে।

ডুবে গেছে নগরীর বহু সড়ক ও বাড়িঘর। এ অবস্থায় দিল্লিতে অধিকাংশ স্কুল-কলেজ ও অফিস-আদালত বন্ধের নির্দেশ দিয়েছে কেজরিওয়াল। একইসঙ্গে কেন্দ্রীয় সরকারকে ব্যারেজের পানি ছাড়া বন্ধেরও আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী।



Our Like Page