March 8, 2026, 5:30 am
শিরোনামঃ
যশোরে ভেষজ উদ্ভিদ গবেষণা ইনস্টিটিউট প্রতিষ্ঠার বিষয়ে কৃষি মন্ত্রীর সাথে মতবিনিময়  সরকার সকল স্তরে নারীর সক্রিয় ও কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করতে অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী  তেলের পর্যাপ্ত মজুদ আছে ; উদ্বিগ্ন হওয়ার কিছু নেই : জ্বালানিমন্ত্রী ভিসার মেয়াদ শেষ হওয়া প্রবাসীদের জন্য হটলাইন চালু করেছে প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় যানবাহনভিত্তিক জ্বালানি তেল সরবরাহের পরিমাণ নির্ধারণ করেছে সরকার নওগাঁয় আওয়ামী লীগ কার্যালয়ে বঙ্গবন্ধু ৭ই মার্চের ভাষণ প্রচারের ভিডিও ভাইরাল খুলনায় ৫টি বিদেশী পিস্তল ও গুলিসহ এক নারী আটক দেশের উত্তরাঞ্চলের পাঁচ জেলার সমতল ভূমিতে চা উৎপাদনে রেকর্ড গাজীপুরের শ্রীপুরে মাদক সেবনে বাধা দেওয়ায় নারীকে গুলি ও স্বামীকে কুপিয়ে জখম ভূখণ্ড ব্যবহার করে হামলা না হলে প্রতিবেশী দেশগুলোতে আর আক্রমণ নয় : ইরানে প্রেসিডেন্ট
এইমাত্রপাওয়াঃ

বন্যা পরিস্থিতি মোকাবেলায় সশস্ত্র বাহিনীর ৩৩টি ক্যাম্প মোতায়েন রয়েছে

অনলাইন সীমান্তবাণী ডেস্ক বন্যা পরিস্থিতি মোকাবেলায় বাংলাদেশ সশস্ত্র বাহিনী উদ্ধার, ত্রাণ কার্যক্রম ও চিকিৎসা সেবা অব্যাহত রেখেছে।
এর অংশ হিসেবে ক্যাম্পের সংখ্যা বাড়িয়ে বর্তমানে বন্যা কবলিত এলাকায় সেনাবাহিনীর ২৯টি, নৌবাহিনীর ৩টি এবং কোস্ট গার্ডের ১টিসহ সর্বমোট ৩৩টি ক্যাম্পের মাধ্যমে উদ্ধার, চিকিৎসা সেবা এবং ত্রাণ বিতরণ কার্যক্রম চলমান রেখেছে সশস্ত্র বাহিনী। আজ রাতে আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পক্ষ থেকে  এ কথা জানানো হয়েছে।
আইএসপিআর জানায়, দেশের বিভিন্ন জেলায় বন্যা দুর্গত মানুষকে সহযোগিতা প্রদানের লক্ষ্যে এলাকাভিত্তিক বিভিন্ন সংস্থা/এনজিও’র মোবাইল নম্বরসমূহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় প্রচারের কার্যক্রম গ্রহণ করেছে সশস্ত্র বাহিনী বিভাগ।
সশস্ত্র বাহিনীর মেডিক্যাল টিমগুলো দুর্গত এলাকায় বিশেষ চিকিৎসা ক্যাম্প পরিচালনা করছে এবং বিশেষজ্ঞ ডাক্তারের সমন্বয়ে অস্থায়ী মেডিকেল টিমের মাধ্যমে আজ সর্বমোট ৬ হাজার ৩৫৬ জনকে চিকিৎসা সহায়তা প্রদান করা হয়েছে। উল্লেখ্য বর্তমানে সেনাবাহিনীর ৩টি ফিল্ড হাসপাতাল ও ১৮টি মেডিক্যাল টিম বন্যা দুর্গতদের চিকিৎসা সেবা প্রদানে নিরলসভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে।
এছাড়া, গত ২৪ ঘন্টায় সশস্ত্র বাহিনী কর্তৃক সর্বমোট ৫০৩ জন বন্যা দুর্গত ব্যক্তিকে উদ্ধার, ৪৩ হাজার ৫৫৭ প্যাকেট খাদ্য সামগ্রী এবং ১ হাজার ৩৩০ জনকে রান্না করা খাবার বন্যার্তদের মাঝে বিতরণ করা হয়েছে। একই সাথে সশস্ত্র বাহিনী বিভাগ কর্তৃক ৭ হাজার ৯১০ টিন শিশু খাদ্য ও ১২ হাজার ২৪০ লিটার পানি বিতরণ করা হয়েছে। বন্যা পরিস্থিতি মোকাবেলায় সশস্ত্র বাহিনীর এ কার্যক্রম চলমান থাকবে।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page