August 4, 2026, 1:43 pm
শিরোনামঃ
ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী সমঝোতার ভিত্তিতেই সংবিধান সংশোধন করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী আদালতের আদেশ অমান্য করে শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার : তথ্য উপদেষ্টা নওগাঁয় শিক্ষার্থীকে মারধরের অভিযোগে প্রধান শিক্ষকের গাড়িতে ভাঙচুর‌ ও বিদ্যালয়ে তালা ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিএসএফের রাবার বুলেটে বাংলাদেশি যুবক আহত লক্ষ্মীপুরে ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যার অভিযোগে জামায়াত নেতা কারাগারে গাজা পরিকল্পনা নিয়ে ট্রাম্পের সঙ্গে মতবিরোধ নেতানিয়াহুর আমারা যুদ্ধের বিস্তার দেখতে চায় না : ইরানের প্রেসিডেন্ট ইসরায়েল-সংযুক্ত আরব আমিরাতের বিশাল অস্ত্র চুক্তির গোপন নথি ফাঁস যশোরে কালো পতাকা হাতে আওয়ামী লীগের মোটরসাইকেল শোভাযাত্রা
এইমাত্রপাওয়াঃ

বরগুনায় অপহরণের দুইদিন পরে মাদ্রাসা ছাত্রের লাশ উদ্ধার ; ১ জন আটক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বরগুনার পাথরঘাটা থেকে অপহরণ হওয়া মোঃ হাসিবুল ইসলাম (১৩) এর লাশ সোমবার গতরাত ২টার দিকে পাথরঘাটা থানা পুলিশ ও বরগুনা জেলা ডিবির যৌথ অভিযানে পাথরঘাটার কুবধন এলাকা থেকে ড্রাম ভর্তি অবস্থায় উদ্ধার করা হয়।

গত ২০ শে অক্টোবর পাথরঘাটা প্রেসক্লাবের সামনে থেকে বাসায় ফেরার পথে পাথরঘাটা সিদ্দিকিয়া ফাজিল মাদ্রাসার ৮ম শ্রেণীর ছাত্র মোঃ হাসিবুল ইসলাম কে অপহরণ করা হয়। নিহত হাসিবুল পাথরঘাটা সদর ইউনিয়নের ১ নং ওয়ার্ড গহরপুর গ্রামের মোঃ শফিকুল ইসলামের ছেলে।

নিহত হাসিবুল ইসলাম এর পরিবার সূত্র থেকে জানা যায় যে, গত শুক্রবার রাত আনুমানিক ৮টার দিকে তার পিতা কর্তৃক পরিচালিত চায়ের দোকান থেকে বাসায় ফেরার পথে সে অপহৃত হয় । অনেক খোঁজাখুঁজির পরেও তাকে পাওয়া যায়নি । পরে মুঠোফোনের মাধ্যমে পরিবারের কাছে ৩ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করা হয় বিষয়টি পাথরঘাটা থানায় অবহিত করা হয় এবং একটি সাধারণ ডায়েরি করা হয় ডায়েরি নং-৯৯১।

পরে পাথরঘাটা থানা পুলিশ ও বরগুনা জেলা ডিবি তথ্য প্রযুক্তির মাধ্যমে ঘাতক আব্দুল্লাহ আল নোমানকে তার শ্বশুর বাড়ি থেকে গ্রেফতার করে এবং তার দেয়া স্বীকারোক্তি অনুযায়ী পাথরঘাটার কুবধন এলাকার জঙ্গল থেকে ড্রাম ভর্তি অবস্থায় নিহতের লাশ উদ্ধার করা হয়।

ঘাতক আব্দুল্লাহ আল নোমান জানায় সে এবং তার বন্ধু সুমন মিলে হাসিবকে অপহরণ করে এবং পাথরঘাটায় একটি বাসায় বসে হত্যা করে এবং হত্যার পরে তার শ্যালকের সহায়তায় অটো গাড়িতে করে লাশ ফেলে আসে। ঘাতক আব্দুল্লাহ আল নোমান একই এলাকার কারী মহিবুল্লার ছেলে।

পাথরঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ আলম হাওলাদার জানায়, ঘাতক আব্দুল্লাহ আল নোমান কে আটক করে পাথরঘাটা থানা হেফাজতে রাখা হয়েছে।আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহন করা হবে। এবং নিহত হাসিবুলের মৃত্যুর ধরন সনাক্তকরণের জন্য পোস্টমাটামে পাঠানো হয়েছে।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page