November 19, 2026, 7:58 am
শিরোনামঃ
যশোরের শার্শায় শীর্ষ সন্ত্রাসী তোতার নামে মামলা করায় বাদিকে হত্যার হুমকি যশোরের কেশবপুরে মাছের ঘের থেকে লাশ উদ্ধার একনেকে ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন শ্রীলঙ্কার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রী তারেক রহমানের শেখ হাসিনাকে ভারত থেকে ফেরাতে সরকারকে আইনি নোটিশ আওয়ামী লীগ নেতাকর্মীদের ধরতে শিগগিরই চিরুনি অভিযান : ডিএমপি এনআইডি সেবায় দুর্নীতি ও হয়রানি বন্ধের নির্দেশ সিইসির ২৫৬টি দীর্ঘ সেতু নির্মাণে ৮ হাজার ৮৮৮ কোটি টাকার প্রকল্প অনুমোদন সিরাজগঞ্জে মাদকের টাকার জন্য মাকে হত্যার অভিযোগ ছেলের বিরুদ্ধে ; মরদেহ ট্রাঙ্কে রেখে নিখোঁজের নাটক গাইবান্ধায় একই ঘর থেকে মা ও ছেলের রক্তাক্ত মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

বরগুনায় প্রতিবন্ধীদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  বরগুনা জেলার আমতলী ও তালতলী উপজেলায় আজ পাঁচ শতাধিক প্রতিবন্ধী ব্যক্তির (সুবর্ন নাগরিক) মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘ঈদ উপহার’ হিসাবে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়েছে।
আজ সোমবার বেলা আড়াইটায় আমতলী উপজেলা পরিষদের হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপকারভোগীদের মধ্যে এসব সামগ্রি বিতরণ করেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফারজানা সুমী।
আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল আলমের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আমতলীর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট এম এ কাদের, মহিলা ভাইস চেয়ারম্যান তামান্না আফরোজ, উপজেলা কৃষি কর্মকর্তা মো. ইসা, সিনিয়র সাংবাদিক একেএম খায়রুল বাশার বুলবুল, স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বোরহান উদ্দিন তালুকদার  প্রমুখ।
আমতলী উপজেলায় বিতরণ শেষে সংসদ সদস্য তালতলী উপজেলার প্রতিবন্ধী ব্যক্তিদেও মধ্যে উপহার সামগ্রি বিতরণ করেন।

 

আজকের বাংলা তারিখ

  • ১৯শে নভেম্বর, ২০২৬
  • ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ৮ই জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page