October 5, 2026, 12:11 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে আদালতের ডিক্রিপ্রাপ্ত জমি দখলের অভিযোগ ; বিবাদীদের বিরুদ্ধে গ্রামবাসীর ক্ষোভ ও মানববন্ধন যশোরের শার্শায় পৃথক অভিযানে ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশ থেকে বিনামূল্যে শ্রমিক নেবে মালয়েশিয়া : শ্রমমন্ত্রী বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা খতিয়ে দেখছে ইইউ : মাইকেল মিলার  নোয়াখালীতে বিভিন্ন মাদক মিশিয়ে বানানো ‘ঝাক্কাস’ সেবন করে তরুণের মৃত্যু ; ৪ জন হাসপাতালে সিরাজগঞ্জে পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার যুক্তরাষ্ট্রের সম্ভাব্য আক্রমণের জন্য প্রস্তুতি নিচ্ছে কানাডা আকাশেই গতিপথ বদলাতে সক্ষম এআই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া
এইমাত্রপাওয়াঃ

বরিশালে গভীর রাতে সন্ত্রাসীদের বন্দুকের বাট মেরামতের সময় মিস্ত্রি গ্রেফতার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বরিশালের গৌরনদীতে সন্ত্রাসীদের দেওয়া দোনলা বন্দুকের বাট মেরামতের সময় নুরুল হক (৪৫) নামের এক কাঠমিস্ত্রিকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১২ অক্টোবর) দিনগত রাত আড়াইটার দিকে উপজেলার সরিকল ইউনিয়নের সাকোকাঠী এলাকায় নিজ ফার্নিচারের দোকান থেকে তাকে গ্রেফতার করা হয়।

এ ঘটনায় শুক্রবার (১৩ অক্টোবর) সকালে একটি মামলা করেছে গৌরনদী থানা পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন গৌরনদীর সরিকল পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) ফোরকান হোসেন হাওলাদার।

তিনি বলেন, গ্রেফতার নুরুল হককে জিজ্ঞাবাসাদ চলছে। কে বা কারা বন্ধুকের বাট মেরামতের জন্য দিয়েছেন তা যাচাই-বাছাই করা হবে। জড়িতদের গ্রেফতার করা হবে। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে।



Our Like Page