April 27, 2026, 4:04 pm
শিরোনামঃ
যশোর মেডিকেল কলেজ হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান যশোরের শার্শার উলসী খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সব স্তরের স্থানীয় নির্বাচন শেষ করতে ১ বছর লাগতে পারে : মির্জা ফখরুল ইসলাম অব্যবহৃত সরকারি জমিতে সোলার প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ : জ্বালানি মন্ত্রী নারায়ণগঞ্জে জেল খাটার অভিজ্ঞতা নিতে শিশু হত্যা ; ৬ জন আটক চট্টগ্রামে দুর্বৃত্তের গুলিতে যুবদল কর্মী নিহত ইরানে হাজারো মার্কিন অবিস্ফোরিত বোমা নিষ্ক্রিয়ের দাবি করলো আইআরজিসি ইসলামাবাদ সংলাপ ভেস্তে যাওয়ার দায় যুক্তরাষ্ট্রের : ইরানের পররাষ্ট্রমন্ত্রী মার্কিন নিষেধাজ্ঞার পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা অনুষ্ঠিত
এইমাত্রপাওয়াঃ

বরিশালে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে বৃদ্ধা নিহত ; ২৫ জন আহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বরিশালের গৌরনদীতে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে দেলোয়ারা বেগম (৬০) নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত ২৫ জন।

শুক্রবার (২২ সেপ্টেম্বর) বেলা সোয়া ১২টার দিকে উপজেলার বার্থী মন্দির সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

গৌরনদী হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) তমাল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহত দেলোয়ারা বেগমের বাড়ি বাবুগঞ্জ উপজেলায়। মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

তিনি আরও জানান, আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেছেন। নিহত নারীর সঙ্গে পাসপোর্টের সূত্র ধরে তার পরিচয় শনাক্ত করা হয়। তার পরিবারের সদস্যদের আসতে বলা হয়েছে।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মইদুল আলম জানিয়েছেন, দুটি ইউনিট উদ্ধার অভিযান চালিয়ে এক ঘণ্টার মধ্যে বাস দুটিকে সরিয়ে নেয়। বর্তমানে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।

দুর্ঘটনাটি গুনগুন ও যাতায়াত পরিবহনের মধ্য ঘটে। বাসের যাত্রীরা জানিয়েছেন, দুটি বাসেরই গতি ছিল বেপরোয়া।

আজকের বাংলা তারিখ



Our Like Page