September 21, 2026, 11:48 pm
শিরোনামঃ
মাগুরার শতখালী দারুল উলুম দাখিল মাদরাসার সুপারের বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতির অভিযোগ যশোরের অভয়নগরে বাহারুল হত্যা মামলায় আরও ১ জন অস্ত্র ও গুলিসহ আটক বাংলাদেশে তেলের দাম কম থাকায় পাচারের ঝুঁকি ঠেকাতে বেড়েছে দাম : জ্বালানি প্রতিমন্ত্রী গুয়াংজো-ফ্রাঙ্কফুর্ট- সাও পাওলোতে কনস্যুলেট খুলবে বাংলাদেশ গাজী নজরুল ও তার প্রথম স্ত্রীকে রিমান্ডে চেয়েছে পুলিশ গাইবান্ধায় মাদকের অর্থ জোগাড় করতে ১১ মাসের মেয়েকে বিক্রি ; বাবাসহ ৪ জন আটক খুলনায় আবাসিক হোটেল থেকে যুবকের মরদেহ উদ্ধার যুদ্ধ বন্ধে ইরানের সামনে ৩টি পথ খোলা আছে : ট্রাম্প ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধের প্রভাবকে ‘ভূমিকম্প’ বললেন কাতারের প্রধানমন্ত্রী যুদ্ধের ভূগোল’ বদলে দেওয়ার হুঁশিয়ারি দিলো ইরান
এইমাত্রপাওয়াঃ

বরিশালে নারীকে কুপ্রস্তাবের অভিযোগে বহিস্কৃত এসআই গ্রেফতার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পর্যটকদের গাড়ি আটকিয়ে ঘুষ বাণিজ্যের দায়ে বহিস্কৃত এসআই মেহেদী হাসানকে এবার এক নারীকে কুপ্রস্তাবসহ জিম্মি করার অভিযোগে গ্রেফতার করা হয়েছে।

কোতোয়ালি মডেল থানার ভূক্তভোগী ওই নারীর দায়ের করা মামলায় গ্রেফতারকৃত বহিস্কৃত এসআই মেহেদীকে আজ বুধবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

মামলা সূত্রে জানা গেছে, কোতোয়ালি মডেল থানার বহিস্কৃত এসআই মেহেদী এক নারীর অশ্লীল ছবিকে জিম্মি করে তাকে নানাভাবে কুপ্রস্তাব দিয়ে আসছিলো। এ ঘটনায় ওই নারী কোতোয়ালি মডেল থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) আরাফাত হাসান জানান, বুধবার দুপুরে গ্রেফতারকৃতকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

উল্লেখ্য, অতিসম্প্রতি ধর্ষণ মামলায় গ্রেফতার হয়ে কারাভোগ করছেন নগরীর নানীবুড়ি ফাঁড়ির ইনচার্জ এসআই আবুল বাসার।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page