August 7, 2026, 1:16 pm
শিরোনামঃ
কক্সবাজারে হবে আঞ্চলিক রাসায়নিক পরীক্ষাগার ; কমবে মাদক মামলার জট : স্বরাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরে বিচারিক প্রক্রিয়া অনুসরণ করুক : আইনমন্ত্রী ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি : স্থানীয় সরকারমন্ত্রী সিলেটের ওসমানী নগরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৮ জন নিহত রাজশাহীতে ডিবি পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে দুই যুবককে আটক করে গণধোলাই দিলো স্থানীয়রা অন্ধকারে মোজতবা খামেনির সঙ্গে বৈঠক ; আসল মানুষ কিনা প্রশ্ন ইরানের প্রেসিডেন্টের ইরানের বিরুদ্ধে বাংলাদেশ-পাকিস্তানসহ ১৩ দেশের জোট ইসরায়েলের শান্তি প্রতিষ্ঠার কোনো পরিকল্পনা নেই : তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী ‌ নদীদূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার সুযোগ নেই : প্রধানমন্ত্রী দুর্ঘটনায় আহতদের জরুরি চিকিৎসায় সব হাসপাতালে সার্কুলার জারির নির্দেশ দিলো হাইকোর্ট
এইমাত্রপাওয়াঃ

বরিশালে স্ত্রী হত্যার ২১ বছর পর মৃত্যুদণ্ডপ্রাপ্ত ‍আসামি গ্রেফতার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ব্যবধানে পারিবারিক দ্বন্দ্বের জেরে স্ত্রীকে এলোপাতাড়ি পিটিয়ে হত্যা করে বাড়ি থেকে পালিয়ে যাওয়া ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিকে ২১ বছর পর গ্রেফতার করেছে র‌্যাব-৮। শুক্রবার দুপুরে বরিশাল নগরীর রূপাতলী র‌্যাব-৮-এর সদর দফতরে সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় র‌্যাব।

গ্রেফতার আসামির নাম আলী উদ্দিন আহমেদ বাঘা। সে বরিশালের হিজলা উপজেলার লেমুয়া গ্রামের রমিজ উদ্দিন বাঘার ছেলে।

সংবাদ সম্মেলনে র‌্যাব কর্মকর্তা মেজর জাহাঙ্গীর আলম জানিয়েছেন, ছায়াতদন্ত করে আসামির অবস্থান শনাক্ত করেন তারা। এরপর বৃহস্পতিবার রাতে ভোলা সদর থানাধীন রাজাপুর ইউনিয়নের কন্দ্রকপুর এলাকা থেকে আসামিকে গ্রেফতার করা হয়। শনিবার সকালে তাকে হিজলা থানায় সোপর্দ করা হবে। হিজলা থানা পুলিশ আসামি আলী উদ্দিনকে আদালতে সোপর্দ করবে।

তিনি আরও জানান, ২০০১ সালের ১৯ মার্চ পারিবারিকভাবে আলী উদ্দিনের সঙ্গে হেলেনা বেগমের বিয়ে হয়। বিয়ের সাত মাস পরে পারিবারিক দ্বন্দ্বের জের ধরে এলোপাতাড়ি পিটিয়ে স্ত্রীকে হত্যা করে সে।

এ ঘটনায় ২০০২ সালের ২ জানুয়ারি মৃত হেলেনার বাবা বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন। তখন থেকে দীর্ঘ ২১ বছর স্ত্রী হত্যাকারী আলী বিভিন্ন জেলায় ছদ্মবেশে পালিয়ে ছিল। পলাতক অবস্থায় আদালত তাকে ফাঁসির দণ্ডাদেশ দেন। একই সঙ্গে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।

 

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page