October 4, 2026, 10:05 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে আদালতের ডিক্রিপ্রাপ্ত জমি দখলের অভিযোগ ; বিবাদীদের বিরুদ্ধে গ্রামবাসীর ক্ষোভ ও মানববন্ধন যশোরের শার্শায় পৃথক অভিযানে ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশ থেকে বিনামূল্যে শ্রমিক নেবে মালয়েশিয়া : শ্রমমন্ত্রী বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা খতিয়ে দেখছে ইইউ : মাইকেল মিলার  নোয়াখালীতে বিভিন্ন মাদক মিশিয়ে বানানো ‘ঝাক্কাস’ সেবন করে তরুণের মৃত্যু ; ৪ জন হাসপাতালে সিরাজগঞ্জে পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার যুক্তরাষ্ট্রের সম্ভাব্য আক্রমণের জন্য প্রস্তুতি নিচ্ছে কানাডা আকাশেই গতিপথ বদলাতে সক্ষম এআই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া
এইমাত্রপাওয়াঃ

বরিশালে হত্যা মামলায় ১ জনের ফাঁসি ও ৩ জনের যাবজ্জীবন কারাদন্ড

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বরিশালের বাকেরগঞ্জে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড ও তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি প্রত্যেকের ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়।

সোমবার (৯ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় জেলা ও দায়রা জজ আদালতের বিচারক কে এম রাশেদুজ্জামান রাজা এ রায় ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট ওবায়েদ উল্লাহ সাজু।

তিনি বলেন, ২০১৯ সালে ৫ মার্চ রাতে খয়রাবাদ গ্রামে টিউবওয়েল বসাতে আসা শ্রমিক রাসেল হাওলাদার, শাহীন, বেল্লাল, ইদ্রিস মিলে ফয়সাল আহমেদ প্রিন্সকে (২৬) মাথায় আঘাত করে হত্যা করেন। তার ভাড়ায় চালিত মোটরসাইকেল, মোবাইল ফোন ও টাকা নিয়ে যান তারা।

এ ঘটনায় ফয়সালের বাবা শহিদুল ইসলাম বাদী হয়ে ২০১৯ সালের ৬ মার্চ বাকেরগঞ্জ থানায় একটি মামলা করেন। বাকেরগঞ্জ থানা পুলিশ ২০২০ সালের ৩১ জুলাই আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র দেন। পরবর্তীতে আদালত সাক্ষ্যগ্রহণ শেষে সোমবার এ রায় ঘোষণা করেন।



Our Like Page