October 21, 2026, 7:17 pm
শিরোনামঃ
যশোরে পূর্ব পরিকল্পিতভাবে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ ঝিনাইদহের মহেশপুর সীমান্তে অবৈধ পারাপারের সময় ১২ জন আটক সত্য-ন্যায় ও মানবিকতার পক্ষে তরুণ প্রজন্মকে সোচ্চার থাকার আহ্বান রাষ্ট্রপতির দুর্নীতি বন্ধ করতে হলে আগে রাজনৈতিক নেতাদের দুর্নীতিমুক্ত হতে হবে : আইনমন্ত্রী জ্বালানি সহ‌যো‌গিতা নি‌য়ে বাংলাদেশ-আলজেরিয়ার ম‌ধ্যে সম‌ঝোতা সই ৭ দিন বন্ধ থাকবে জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যক্রম রাজশাহীতে সিমেন্টের বস্তা থেকে ১০৩ ককটেল উদ্ধার যশোরের শার্শায় ১৮টি স্বর্ণের বার মটরসাইকেলসহ ১ জন আটক ও ২ জন পলাতক মাগুরায় বাস কাউন্টার থেকে যুবদল নেতার মরদেহ উদ্ধার ইরান থেকে কোনো ইউরেনিয়াম বের হবে না : ইরানের নিরাপত্তা সচিব
এইমাত্রপাওয়াঃ

বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা নাশকতা নাকি দুর্ঘটনা তদন্ত হচ্ছে : ডিএমপি কমিশনার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাজধানীর তেজগাঁও এলাকায় মোল্লাবাড়ি বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা নাশকতা, দুর্ঘটনা নাকি বৈদ্যুতিক শর্ট সার্কিট হতে ঘটেছে তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান।

আজ শনিবার দুপুরে অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন শেষে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
ডিএমপি কমিশনার বলেন, তেজগাঁও মোল্লাবাড়ি বস্তিতে শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে অগ্নিকা-ের ঘটনা ঘটে এবং ফায়ার সার্ভিস রাত পৌনে চারটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। বস্তিতে তিনশত ঘর ছিলো, আগুনে বস্তির প্রায় সব ঘরই পুড়ে গেছে। তবে আগুন কীভাবে লেগেছে সে বিষয়ে এখনও নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না, তদন্ত চলছে। এ ঘটনায় একজন নারী ও এক শিশুর মৃত্যু হয়েছে এবং একজন নারী ও এক শিশু হাসপাতালে ভর্তি আছেন।
ডিএমপি কমিশনার বলেন, যে দুজন আগুনে পুড়ে মারা গেছে তাদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। তাদের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে, পরিচয় নিশ্চিত হওয়ার জন্য ডিএনএ সংগ্রহ করা হচ্ছে।
এ সময় ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) ড. খঃ মহিদ উদ্দিন, তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার এইচ এম আজিমুল হক, মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস্ বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. ফারুক হোসেনসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

আজকের বাংলা তারিখ

  • ২২শে অক্টোবর, ২০২৬
  • ৬ই কার্তিক, ১৪৩৩
  • ১০ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page