September 18, 2026, 2:10 am
শিরোনামঃ
যশোরের শার্শায় মাদকবিরোধী অভিযানে ৪ হাজার পিস ইয়াবাসহ মা ছেলে আটক ঝিনাইদহের মহেশপুরে কোরআন শরীফ পোড়ানোর অভিযোগে যুবক আটক যশোরে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৩৫ জন নতুন আক্রান্ত গুলশান-ধানমণ্ডি- নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী দেশের পর্যটন খাতকে আন্তর্জাতিক রূপ দিতে বিনিয়োগ বাড়াবে সরকার : পর্যটনমন্ত্রী ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি নিশ্চিতে ‘ভূমি দৃষ্টি অ্যাপ’ উদ্বোধন স্থানীয় সরকারের সব প্রতিষ্ঠানের ভবনে বসাতে হবে সৌর প্যানেল টাঙ্গাইলে শিশুপুত্রকে কুপিয়ে হত্যা করলেন মা শরীয়তপুরে কবরস্থানের জমি নিয়ে বিরোধের জেরে অটোচালককে কুপিয়ে হত্যা মরক্কোর সঙ্গে পূর্ণাঙ্গ কূটনৈতিক সম্পর্ক স্থাপন করছে ইসরায়েল
এইমাত্রপাওয়াঃ

বাংলাদেশি পণ্য যুক্তরাষ্ট্রে তৈরি হলে শুল্ক থাকবে না : ট্রাম্প

অনলাইন সীমান্তবাণী ডেস্ক যুক্তরাষ্ট্রে রপ্তানির ক্ষেত্রে বাংলাদেশি পণ্যে ৩৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে বাংলাদেশি পণ্য যদি যুক্তরাষ্ট্রে তৈরি হয় তাহলে শুল্ক প্রত্যাহারের কথা জানিয়েছেন তিনি।

স্থানীয় সময় সোমবার (৭ জুলাই) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের উদ্দেশে লেখা এক চিঠিতে ট্রাম্প এ তথ্য জানান।

ট্রাম্প দাবি করেন, মার্কিন পণ্যে বাংলাদেশের বাড়তি শুল্ক, অ-শুল্ক নীতি ও বাণিজ্য প্রতিবন্ধকতার জন্য তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন।

চিঠিতে ট্রাম্প উল্লেখ করেছেন, যদি বাংলাদেশ ও বাংলাদেশি কোম্পানি তাদের পণ্য যুক্তরাষ্ট্রে তৈরি করে তাহলে শুল্ক প্রত্যাহার করে নেবেন তিনি। ট্রাম্প জানিয়েছেন, বাংলাদেশি কোম্পানিকে এ ব্যাপারে সব ধরনের সহায়তা করবেন তিনি। এমনকি সপ্তাহের মধ্যে সবকিছুর অনুমোদন দেবেন।

ট্রাম্প লিখেছেন, বাংলাদেশ বা আপনার দেশের কোম্পানিগুলো যদি যুক্তরাষ্ট্রের মধ্যেই পণ্য তৈরি বা উৎপাদন করার সিদ্ধান্ত নেয় তাহলে কোনো শুল্ক থাকবে না।

এর আগে গত এপ্রিলে বাংলাদেশি পণ্যে ট্রাম্প যে ৩৭ শতাংশ শুল্ক আরোপ করেছিলেন সেটি গত ৯ এপ্রিল থেকে কার্যকর হয়েছিল। বাংলাদেশ ছাড়াও আরও কয়েকটি দেশের ওপর উচ্চ শুল্ক আরোপ করেছিলেন তিনি।

তার এমন সিদ্ধান্তে বিশ্ব অর্থনীতিতে টালমাটাল পরিস্থিতির সৃষ্টি হলে এসব শুল্ক ৩ মাসের জন্য স্থগিত করেন তিনি। যা ৯ জুলাই শেষ হচ্ছে। এর আগেই নতুন করে বাংলাদেশি পণ্যে ৩৫ শতাংশ শুল্ক আরোপ করলেন তিনি।

শুধু বাংলাদেশ নয় বিশ্বের ১৪টি দেশের কাছে এ ধরনের চিঠি পাঠিয়েছেন ট্রাম্প।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page