May 5, 2026, 10:50 am
শিরোনামঃ
ভারতের তামিলনাড়ুতে মাত্র ১ ভোটের ব্যবধানে হারলেন কেআর পেরিয়াকারুপ্পান ইউক্রেনে যুদ্ধবিরতি ঘোষণা দিলো রাশিয়া ইরানকে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার হুমকি দিলেন ট্রাম্প তৃণমূলকে হটিয়ে পশ্চিমবঙ্গে বিজেপির ঐতিহাসিক জয় বিনিয়োগ বাড়াতে প্রকল্প অনুমোদন প্রক্রিয়া সহজ করার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী মানানসই হয়নি পুলিশের নতুন পোশাক : স্বরাষ্ট্রমন্ত্রী নারী এমপিরা সংসদকে প্রাণবন্ত করবেন : স্থানীয় সরকার মন্ত্রী বাংলাদেশ ফার্স্ট নীতি ভারতের লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ : সিআইআই পে-স্কেলের জন্য নতুন বাজেটে বরাদ্দ বাড়ানো হচ্ছে প্রায় ৩৫ হাজার কোটি টাকা ময়মনসিংহে ধান ব্যবসায়ীকে গলা কেটে হত্যা
এইমাত্রপাওয়াঃ

বাংলাদেশের অংশীদার হতে পেরে যুক্তরাষ্ট্র গর্বিত : মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বাংলাদেশের ৫৪তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বাংলাদেশিদের শুভেচ্ছা জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি জে ব্লিঙ্কেন। গতকাল সোমবার (২৫ মার্চ) মার্কিন পররাষ্ট্র দপ্তর থেকে প্রকাশিত এক বিবৃতিতে এ শুভেচ্ছা জানান তিনি।

বিবৃতিতে ব্লিঙ্কেন বলেন, বর্তমানে জলবায়ু পরিবর্তন মোকাবিলা, অর্থনৈতিক উন্নয়নের অগ্রগতি, রোহিঙ্গা শরণার্থী সংকটে সাড়াদান, বিশ্বব্যাপী শান্তিরক্ষা কার্যক্রমে সহায়তা এবং বৈশ্বিক স্বাস্থ্য চ্যালেঞ্জ মোকাবিলার মতো বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে বাংলাদেশের অংশীদার হতে পেরে যুক্তরাষ্ট্র গর্বিত।

তিনি বলেন, আমাদের অংশীদারত্ব একটি মুক্ত, উন্মুক্ত, নিরাপদ ও সমৃদ্ধ ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, আমরা গণতান্ত্রিক শাসনব্যবস্থা শক্তিশালীকরণ এবং মানবাধিকার রক্ষায় আমাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করছি, যা বাংলাদেশের সমৃদ্ধি বাড়াবে।

বিবৃতিতে ব্লিঙ্কেন আরও বলেন, আমি এই বিশেষ দিনে সব বাংলাদেশিকে আন্তরিক শুভেচ্ছা জানাই। আগামী বছরগুলোতে আমাদের দুই দেশের মধ্যে অংশীদারত্ব এবং জনগণের মধ্যে সম্পর্ক জোরদার করতে আমি উন্মুখ।

আজকের বাংলা তারিখ

May ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১


Our Like Page