March 29, 2026, 9:14 am
শিরোনামঃ
জাতীয় সংসদের স্পিকারের সহধর্মিণীর মৃত্যুতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক প্রকাশ বর্তমান পোশাকে পুলিশ সদস্যরা সন্তুষ্ট নয় : স্বরাষ্ট্রমন্ত্রী স্পিকার হাফিজ উদ্দিনের সহধর্মিণী দিলারা হাফিজ মারা গেছেন জ্বালানি তেলের অবৈধ মজুতের তথ্য দিলে মিলবে পুরস্কার দেশের সব পেট্রোল পাম্প তদারকি করতে ট্যাগ অফিসার নিয়োগ করবে সরকার পাবনায় মসজিদ কমিটি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ৭ জন আহত নারায়ণগঞ্জে মাদক কারবারিকে সংশোধনের জন্য চিল্লায় পাঠালেন এমপি ইরানে হামলা করায় এবার তোপের মুখে ইসরায়েলের মোসাদ প্রধান পেট্রোল রপ্তানি বন্ধ করতে যাচ্ছে রাশিয়া ইসরায়েলে ২৪ ঘণ্টায় ১০৩টি সামরিক অভিযান চালিয়েছে হিজবুল্লাহ
এইমাত্রপাওয়াঃ

বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে কোনো রাষ্ট্রদূতের হস্তক্ষেপ মেনে নেওয়া হবে না: কৃষিমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে জাপান কেনো, কোনো রাষ্ট্রদূতের নাক গলানো আমরা মেনে নিতে পারি না বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক। তিনি বলেন, নির্বাচন নিয়ে যারা মন্তব্য করছেন, তাদের সতর্ক করা হবে।

বুধবার (১৬ নভেম্বর) সকালে মেহেরপুরের মুজিবনগরে মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত আম্রকাননের সার্বিক পরিচর্যা কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, বাংলাদেশ স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র। রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা এ দেশকে স্বাধীন করেছি। ফলে কারও কাছে মাথা নত করা বা দেশের আত্মমর্যাদা রক্ষায় আমরা কাউকে ছাড় দেবো না।

আব্দুর রাজ্জাক বলেন, সংবিধানের আর্টিকেল ১২৬-এ সুস্পষ্ট বলা আছে, নির্বাচন পরিচালনা করবে নির্বাচন কমিশন। জেলা প্রশাসক, পুলিশ সুপাররা নির্বাচন শান্তিপূর্ণ করবেন। বিএনপিও নির্বাচনে আসবে। তারা এর আগেও নির্বাচন নিয়ে সহিংসতা করেছে। এবার সেই সহিংসতার পথ বেছে নিলে তা রাজনৈতিকভাবেই মোকাবিলা করা হবে।

দেশে খাদ্য সংকট হবে না জানিয়ে মন্ত্রী বলেন, পর্যাপ্ত খাদ্য মজুত আছে। আমনে উৎপাদন খরচ কম। তাই আমন ধানের ২৮ টাকা দর দেওয়া আছে। বাজারে চালের দর চড়া। ফলে ধানে কৃষকের লোকসান হবে না।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page