March 31, 2026, 4:32 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে জ্বালানি পাম্পে নজরদারি বাড়াতে টাস্কফোর্স গঠন ৪র্থ শ্রেণি থেকে খেলাধুলা হবে বাধ্যতামূলক : প্রধানমন্ত্রী তৃণমূল থেকে প্রতিভা অন্বেষণ দেশের ক্রীড়াঙ্গনকে সমৃদ্ধ করার প্রকৃত পথ : স্থানীয় সরকার মন্ত্রী অবৈধ তেল মজুতের তথ্য দিলেই মিলবে ১ লাখ টাকা পুরস্কার ১০ এপ্রিলের মধ্যে এমপিরা বাসা বরাদ্দ পাচ্ছেন চুয়াডাঙ্গায় ৯ হাজার লিটার জ্বালানি তেলসহ ৪ জন আটক মাদারীপুরে বিয়ের অনুষ্ঠানে চেয়ারে বসা নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে শতাধিক ককটেল বিস্ফোরণ ইসরায়েল আমাদের মেধাশূন্য করতে বিশ্ববিদ্যালয়ে হামলা করছে : ইরানের পররাষ্ট্রমন্ত্রী হরমুজ প্রণালি নিয়ে ইসলামাবাদে চার দেশের কূটনৈতিক তৎপরতা ৬ বছর বিরতির পর উত্তর কোরিয়ায় এয়ার চায়নার ফ্লাইট পুনরায় চালু
এইমাত্রপাওয়াঃ

বাংলাদেশের উপকুলীয় এলাকায় বায়ু শক্তি উৎপাদনে ডেনমার্ক ১৩০ কোটি ডলার বিনিয়োগে আগ্রহী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ডেনমার্ক বাংলাদেশে সমুদ্র উপকুলবর্তী এলাকায় বায়ু শক্তি উৎপাদনে ১৩০ কোটি মার্কিন ডলার বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে। আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ডেনমার্কের রাষ্ট্রদূত উইনি ইস্ট্রুপ পিটারসেন সৌজন্য সাক্ষাতকালে এই আগ্রহের কথা জানান।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বৈঠক শেষে রাষ্ট্রদূতকে উদ্ধৃত করে বলেন, ‘ডেনমার্ক সমুদ্র উপকুলবর্তী এলাকায় বায়ু শক্তি উৎপাদনে বাংলাদেশে ১৩০ কোটি মার্কিন ডলার বিনিয়োগে আগ্রহী।’
মিডিয়া ব্রিফিংয়ে প্রেস সচিব আরো বলেন, প্রধানমন্ত্রী বাংলাদেশের উন্নয়নে ডেনমার্কের মতো বন্ধুত্বপূর্ণ দেশগুলোর সহায়তা কামনা করেন।
এ প্রসঙ্গে শেখ হাসিনা উল্লেখ করেন, বাংলাদেশ সারা দেশে ১০০টি বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা করেছে যেখানে বিদেশি ও দেশীয় উভয় ধরনের বিনিয়োগ প্রয়োজন।
প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রদূত বাংলাদেশ ও ডেনমার্কের মধ্যে ৫০ বছরের উন্নয়ন অংশীদারিত্বের প্রশংসা করেন। রাষ্ট্রদূত বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন।
শেখ হাসিনা বলেন, তাঁর সরকার দেশে দারিদ্র্যের হার অনেকাংশে কমিয়ে এনেছে। প্রধানমন্ত্রী বলেন, তাঁর সরকার নারীদের খেলাধুলার উন্নয়নে জোর দিয়েছে।
দেশে গণতন্ত্রের বিকাশ প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ‘দেশে গণতন্ত্রের জন্য আমরা দীর্ঘ সংগ্রাম করেছি।’
ডেনমার্কের রাষ্ট্রদূত বলেন, তার দেশ বিশ্বব্যাপী আইসিটি খাতে ষষ্ঠ বৃহত্তম রপ্তানিকারক দেশ। এ প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, বাংলাদেশের আইসিটি খাত ও দ্রুত এগিয়ে যাচ্ছে।
পিটারসেন বলেন, দুই দেশ মানব উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়াতে পারে। তিনি বলেন, ‘আমরা সহযোগিতার মাধ্যমে অনেক কিছু অর্জন করেছি,’। বিদায়ী রাষ্ট্রদূত বলেন, তিনি বাংলাদেশে ভালো বন্ধুদের সঙ্গে ভালো সময় কাটিয়েছেন। তিনি উন্নয়ন অংশীদারিত্বের ৫০ বছর পূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রীকে কিছু বই উপহার দেন। এসময় প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মোহাম্মদ সালাহউদ্দিন উপস্থিত ছিলেন।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page